ফল ঘোষণার পরেই অগ্নিগর্ভ বাংলা, জেলায় জেলায় আক্রান্ত তৃণমূল

রাজ্যে বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল সামনে আসতেই পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক হিংসার দাপট। গেরুয়া শিবিরের উত্থানের ইঙ্গিত মিলতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে কোথাও তৃণমূলের পার্টি অফিসে অগ্নিসংযোগ, কোথাও আবার প্রার্থীদের হেনস্থার অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। নির্বাচন কমিশন পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে দাবি করলেও, আদতে ছড়িয়ে ছিটিয়ে থাকা হিংসার চিত্রটি অন্য কথা বলছে।
হিংসার সবথেকে উদ্বেগজনক ছবি ধরা পড়েছে শিল্পাঞ্চল ও শহরতলিতে। কামারহাটিতে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। অভিযোগ, সেখানে একাধিক দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে। আহতদের সাগর দত্ত মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। ব্যারাকপুরের লালকুঠিতে তৃণমূলের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অন্যদিকে, বেহালা পশ্চিমে খোদ তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীকেও গণনাকেন্দ্রের বাইরে কাদা ছুড়ে হেনস্থা করার অভিযোগ সামনে এসেছে।
উত্তর ২৪ পরগনার বরানগর ও পানিহাটিতে গণনা কেন্দ্রের বাইরে হাতাহাতিতে জড়ায় দুই পক্ষ। বারাসতেও তৃণমূলের সেন্ট্রাল পার্টি অফিসে হামলার অভিযোগ উঠেছে। কলকাতার চৌরঙ্গী কেন্দ্রের প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট খোদ নেতাজি ইনডোর স্টেডিয়ামের ভেতরেই আক্রান্ত হয়েছেন বলে তৃণমূলের দাবি। পরিস্থিতি বিচারে তড়িঘড়ি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কমিশন।
হিংসার আঁচ পৌঁছেছে জেলাগুলিতেও। পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে তৃণমূলের শ্রমিক সংগঠনের অফিস দখল করে বিজেপির পতাকা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বাঁকুড়ার কোতুলপুরে দলীয় কার্যালয়ের চাল ভেঙে বিজেপি কর্মীরা দাপাদাপি করেছে বলে স্থানীয় সূত্রের দাবি। বর্ধমানের জামালপুর এবং ঘাটালের মনসুকাতে তৃণমূলের কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আসানসোল ও বারাবনিতেও শাসক দলের ক্যাম্প অফিস ভস্মীভূত হয়েছে বলে খবর। উত্তরবঙ্গেও ছবিটা আলাদা কিছু নয়। দিনহাটায় আক্রান্ত হয়েছেন তৃণমূল নেতা বিশ্ব ধর। পুলিশ ও প্রশাসনের দাবি, পরিস্থিতি আয়ত্তে আনতে বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে। জেলাশাসক ও পুলিশ কমিশনারদের কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তবে চূড়ান্ত ফল প্রকাশের পর এই অস্থিরতা জনমনে প্রবল আতঙ্কের সৃষ্টি করেছে।
আরও পড়ুন - মানুষের রায়কে ধুলিসাৎ করে অনৈতিক জয়: ক্ষোভে গর্জে উঠলেন মমতা
_
Sponsored

_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
5h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
6h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
7h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
8h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
9h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
10h ago
More from রাজ্য
View All →
গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
11h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
12h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
12h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
13h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
16h ago
