স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি পুলিশ পদকের তালিকায় জায়গা করলেন পশ্চিমবঙ্গের একাধিক আইপিএস এবং পুলিশ আধিকারিক। রাষ্ট্রপতির পদকের জন্য মনোনীত হয়েছেন কলকাতার পুলিশ কমিশনার অজয় কুমার নন্দা, পাশাপাশি আরও কুড়িজন পুলিশ অফিসার এবং কনস্টেবল পদমর্যাদার পুলিশকর্মীরা এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।
প্রতি বছরই স্বাধীনতা দিবসের প্রাক্কালে দায়িত্বে এবং কর্তব্যের গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য রাষ্ট্রপতির পক্ষ থেকে দেশের সেরা পুলিশদের তালিকা প্রকাশ করা হয় যারা প্রেসিডেন্ট মেডেল পাওয়ার জন্য মনোনীত হন। পশ্চিমবঙ্গ থেকে এই তালিকায় রয়েছেন অজয় কুমার নন্দা (সিপি কলকাতা), অখিলেশ কুমার চতুর্বেদী (পুলিশ কমিশনার), ভি. সলোমন নেসাকুমার(অতিরিক্ত পুলিশ কমিশনার), সুদীপ্ত সরকার (ডিএসপি), ধ্রুবজ্যোতি দে( অতিরিক্ত পুলিশ কমিশনার), শৈবাল পাল, শুভাশিস দত্ত , বিকাশ চন্দ্র বিশ্বাস, মোহন কর্মকার, গোপাল চন্দ্র দেব ,কুন্তল চক্রবর্তী, শুভ্র মজুমদার ,সঞ্জয় কুমার ভূঁইয়া ,নয়ন মৈত্র, তাপস সাহা, অলোক রায়, রাজু দাস ,আলী হায়দার, সত্যবতী মাহাতো, চম্পক কাজী, রাজেশ কুমার সাঁতরা।
মূলত দীর্ঘদিনের চাকরি পরিসেবা কর্তব্য-নিষ্ঠা এবং পেশাগত দক্ষতা স্বীকৃতি হিসেবে এই পদক দেওয়া হয়।
















