ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন কমিশন। ভোটার তালিকা সংক্রান্ত আপিল প্রক্রিয়াকে আরও গতিশীল ও বাধাহীন করতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরে নতুন একজন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক নিয়োগ করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দেওয়া হয়েছে আইএএস আধিকারিক বিভূ গোয়েলকে।
কমিশনের পক্ষ থেকে জারি করা নির্দেশে জানানো হয়েছে, বিভূ গোয়েলকে অবিলম্বে তাঁর নতুন পদের দায়িত্ব গ্রহণ করতে হবে। মূলত এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার অধীনে যে আপিল ট্রাইবুনালগুলি গঠিত হয়েছে, সেগুলির সঙ্গে সমন্বয় রক্ষা করাই হবে তাঁর প্রধান কাজ। গত কয়েক দিনে ভোটার তালিকা নিয়ে বিভিন্ন মহলে যে অসন্তোষ এবং আইনি জটিলতা তৈরি হয়েছে, তা নিরসনে এই নিয়োগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
প্রশাসনের একটি সূত্রের খবর, কমিশন এবং আদালতের মধ্যে সংযোগকারী সেতু হিসেবে কাজ করবেন এই নবনিযুক্ত আধিকারিক। হাইকোর্ট এবং ট্রাইবুনালের বিচারপতিদের বিভিন্ন আইনি প্রশ্ন বা প্রশাসনিক সমস্যার দ্রুত সমাধানে তিনি সক্রিয় ভূমিকা পালন করবেন। এছাড়া ট্রাইবুনালগুলির পরিকাঠামো তৈরি, লজিস্টিকস সহায়তা নিশ্চিত করা, নিরাপত্তা ব্যবস্থা তদারকি এবং প্রযুক্তিগত খুঁটিনাটি খতিয়ে দেখার দায়িত্বও থাকবে তাঁর ওপর।
আরও পড়ুন- কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব
_
_
Sponsored

_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আর্জি খারিজ, রাজ্যকে কী নির্দেশ আদালতের
1h ago

পুলকার দুর্ঘটনার পর আজ মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী, যাবেন গোবিন্দপুর রেলগেটেও
2h ago

‘হাউসের সদস্যই নন, তাও অহেতুক অভিষেককে টানা কেন?’ স্পিকারের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ কুণালের
7h ago

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
15h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
17h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
17h ago
More from রাজ্য
View All →
কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
18h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
19h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
20h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
21h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
22h ago
