ডিম ছোড়ার সরকারি নির্দেশ! তার আবার ইনচার্জ (In-Charge)! বলেন কী বিজেপি (BJP) নেতা! আজব দাবি শোনা গেল পূর্ব মেদিনীপুরের (East Mednapur) রামনগরে। যেখানে হাইকোর্ট অবধি বলছে, এইভাবে ডিম (Egg) ছোড়া যাবে না, সেইখানে বিজেপি নেতার এহেন দাবি ঘিরে রাজনৈতিক মহলে তুমুল শোরগোল। সেই ভিডিও ভাইরাল স্যোশাল মিডিয়ায় (Social Media)। (ভিডিও-র সত্যতা যাচাই করেনি ‘বিশ্ববাংলা সংবাদ’)

প্রকাশ্যে বিজেপি (BJP) নেতার অসভ্যতায় নিন্দার ঝড় জেলা জুড়ে। রামনগরের বিজেপি নেতা সুব্রত জানার নিন্দায় সরব হয়েছে তৃণমূলও (TMC)। রাজ্যে ক্ষমতা বদলে ডিম রাজনীতির নোংরা খেলায় মেতে উঠেছে একদল। বুধবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন রামনগর- ২ ব্লকের প্রবীণ তৃণমূল নেতা মানস দাস। তাঁকে ঘিরে ধরেন বিজেপি নেতা সুব্রত ও সাঙ্গপাঙ্গরা। এরপরই চলে অসভ্যতা। একের পর এক ডিম ফাটিয়ে মাখানো হয় প্রবীণ তৃণমূল নেতাকে। সুব্রত রামনগর- ২ পঞ্চায়েত সমিতির বিজেপির বিরোধী দলনেতা। মানস ওই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। 

সুব্রতর দাবি, এই ডিম ছোড়া বিজেপির সরকারি নির্দেশ। তিনিই এই কর্মসূচির ইনচার্জ। তাই এতে কোনও অন্যায় নেই, এই থেরাপি চলবে। তাহলে কী বিজেপি শীর্ষ নেতৃত্বর কথা নীচের  তলার নেতা-কর্মীদের কানে ঢুকছে না, না কি শুনেও তাঁরা সেই নির্দেশকে পাত্তা দিচ্ছেন না- প্রশ্ন সব মহলে।