বাংলায় বিজেপির শিক্ষক সভা! বক্তা ধর্মেন্দ্র প্রধান, লক্ষ্য নিয়ে জল্পনা

ভরা পরীক্ষার মরসুম। তার সঙ্গে চলছে SIR-এর কাজ। আর এর মধ্যেই হঠাৎ বাংলার শিক্ষকদের নিয়ে সভা করতে উতলা হয়ে পড়লেন মোদি সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। SIR-এর কাজে শিক্ষকরাই রয়েছেন সবচেয়ে বেশি। এই সময় হঠাৎ করে শিক্ষকদের নিয়ে বিজেপি নেতার সভা প্রশ্ন জাগাচ্ছে রাজনৈতিক মহলে। ১৪ ফেব্রুয়ারি বেলা একটাই বাইপাসের ধারের একটি অভিজাত ক্লাবে এই সভার আয়োজন করা হয়েছে। বঙ্গে বিজেপির শিক্ষক সংগঠনের তেমন প্রভাব নেই। ভোটের আগে সেই কাজটি কি করতে আসছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী!
Sponsored

পাশাপাশি সদ্য সুপ্রিম কোর্টের ডিএ মামলায় রাজ্যকে ২৫ শতাংশ বকেয়া দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়ে বকেয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষকরা আবার সলতে পাকাচ্ছেন।
যদিও ধর্মেন্দ্র প্রদানের বৈঠকের আলোচনার বিষয়- 'জাতীয় শিক্ষানীতি'। যেটার বরাবরই বিরোধিতা করে এসেছে বাংলার শাসকদল তৃণমূল। কারণ শিক্ষায় গৈরিকীকরণের চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছে তারা। এই পরিস্থিতিতে কেন হঠাৎ শিক্ষকদের নিয়ে ধর্মেন্দ্র প্রধানের এত মাথাব্যথা তা নিয়ে জল্পনা চলছে।
তবে, রাজনৈতিক মহলের একাংশের মতে, বাংলার ভোটে পায়ের তলার মাটি নেই বুঝেই সমাজের সব স্তরের মানুষদের কাছে টানার চেষ্টা করছে বিজেপি। সে কারণেই শিক্ষক সংগঠন করার চেষ্টা করছে। বিজেপির ছাত্র সংগঠন থাকলেও বঙ্গে সেভাবে শিক্ষক সংগঠনে গেরুয়া ছায়া পড়েনি। ভোটের আগে সেই চেষ্টাই চলছে বলে মত অনেকের।
আরও পড়ুন- ত্রুটিমুক্ত নির্বাচনের পথে বড় পদক্ষেপ! ভোটার স্লিপে এবার শুধুই কমিশনের লোগো
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
Just now

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
Just now

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
1h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
4h ago

স্ত্রী-পুত্রের পর এবার মদনকে তলব ইডির
4h ago

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় প্রাক্তন সাংসদ শুভাশিসকে তলব ইডির
5h ago
More from রাজ্য
View All →
'তোমাকে ছাড়া চিনি না’: নেত্রীকে কৃতজ্ঞতা! তর্পণের প্রকৃত মঞ্চেই অবস্থান শহিদ পরিবারের
8h ago

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
16h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
17h ago

শিক্ষক বদলিতে ‘সুপারিশ-সংস্কৃতি’ শেষ, চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বৃদ্ধির আশ্বাস শিক্ষামন্ত্রীর
17h ago

গ্রেফতারির পর আদালত থেকে জামিন পেলেন অসিত মজুমদার
19h ago
