ফের ব্যাঙ্ক জালিয়াতের সঙ্গে মিলল বিজেপির যোগসূত্র। জাল দলিল তৈরি করে ব্যাঙ্কের কাছ থেকে মোটা টাকার ঋণ নেওয়ার চক্র সক্রিয় বাংলাতেও। ঋণ খেলাপি হতেই পর্দাফাঁস বড়সড় জালিয়াত চক্রের। ২০১৮ সালের জালিয়াতি মামলায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স হাওড়া থেকে তিন অভিযুক্তকে করে। গ্রেফতার হওয়া তিন অভিযুক্তের নাম মানস রায়, তাপস রায় ও তন্ময় রায়। এদের মধ্যে ধৃত মানস রায়ের বিজেপি-যোগ স্পষ্ট। মন্ত্রী দিলীপ ঘোষ থেকে শুরু ইন্দ্রনীল খান ও নিশীথ প্রামাণিকের সঙ্গে দেখা যায় ব্যাঙ্ক জালিয়াতি-কাণ্ডে ওই ধৃতকে। 

জালিয়াতরা জমির ভুয়ো কাগজ তৈরি করত। তারপর সেই কাগজ বন্দক দিয়ে ব্যবসায়িক ঋণ নিত। প্রায় ৪ কোটি টাকা ঋণ পেয়েছিল তারা। ২০১৮ সালে ব্যবসার জন্য ঋণ নেওয়া হয়। হেয়ার স্ট্রিট থানায় ব্যাঙ্কের তরফে অভিযোগ দায়ের করা হয়। অপরাধীদের ধরতে কলকাতা পুলিশ সিট গঠন করে তদন্ত শুরু করে। হাওড়া গ্রামীণ এলাকায় হানা দিয়ে পুলিশ অভিযুক্তদের খোঁজ পায়। পুলিশ প্রতারণা-সহ একাধিক ধারায় ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের বাড়ি থেকে নগদ দেড় কোটি টাকা উদ্ধার করা হয়েছে। রাষ্ট্রীয় ব্যাঙ্ক মোটা অঙ্কের টাকা ঋণ নিয়ে তা পরিশোধ করতে ব্যর্থ হয় তারা। এই মানস রায়ের একাধিক প্রতারণার রেকর্ড রয়েছে। এত বড় বাঙ্ক জালিয়াতি চক্রের পিছনে কোন রাঘববোয়ালরা রয়েছে পুলিশ তার খোঁজ চালাচ্ছে। এখন যাঁদের সঙ্গে ছবি মিলেছে এই প্রতারকের তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে কি?