Site Logo

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

EBBS Desk·
শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক স্ট্যাচু ও স্মারক ফলক গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। মন্ত্রিত্বের শপথ গ্রহণ পর্ব মিটতে না মিটতেই এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্ত শহরে। স্থানীয় বাসিন্দাদের একাংশ ক্ষোভ উগরে দিয়ে একে বিজেপির ‘সন্ত্রাস’ বলে অভিহিত করেছেন।

Sponsored

Sranchi In Article

বনগাঁর ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন নীলদর্পণের রচয়িতা দীনবন্ধু মিত্র। তাঁর সেই অমলিন স্মৃতিকে সম্মান জানাতেই বনগাঁর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যের আমলে শহরের বিভিন্ন প্রান্তে নীল বিদ্রোহের ইতিহাস নির্ভর এই স্ট্যাচুগুলি তৈরি করা হয়েছিল। বুধবার সকালে দেখা যায়, সেই সব স্মারকের একাংশ ভাঙচুর করা হয়েছে। তৃণমূলের অভিযোগ, অনৈতিকভাবে জেতার পর থেকেই বিজেপি জেলাজুড়ে যে তান্ডব শুরু করেছে, তা থেকে এবার মনীষী ও ইতিহাসও রেহাই পাচ্ছে না।

এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, নীলদর্পণের ইতিহাস বনগাঁর গর্ব। সাধারণ মানুষের কাছে সেই ইতিহাসকে পৌঁছে দিতেই স্ট্যাচুগুলি গড়া হয়েছিল। কিন্তু বিজেপি ক্ষমতায় এসেই বাংলার সংস্কৃতি ও ইতিহাসকে মুছে দেওয়ার চেষ্টায় নেমেছে। এটাই ওদের আসল সংস্কৃতি। মানুষ এই ধৃষ্টতার বিচার করবে।

যদিও বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। তবে সাধারণ বনগাঁবাসীর মতে, রাজনৈতিক পালাবদলের জেরে যদি দীর্ঘদিনের লালিত ইতিহাস আক্রান্ত হয়, তবে তা সমাজের জন্য অশনিসংকেত।

আরও পড়ুন - মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

_

_

_

_

_

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
রাজ্য

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা

2h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
রাজ্য

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

3h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
রাজ্য

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী

4h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
রাজ্য

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা

5h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
রাজ্য

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী

6h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
রাজ্য

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

7h ago

More from রাজ্য

View All →