Site Logo

হাবড়া স্টেশনে বুলডোজার অ্যাকশন, গুঁড়িয়ে দেওয়া হল বামেদের পার্টি অফিসও

EBBS Desk·
হাবড়া স্টেশনে বুলডোজার অ্যাকশন, গুঁড়িয়ে দেওয়া হল বামেদের পার্টি অফিসও

হকার উচ্ছেদে (Hawker Eviction) এবার কেন্দ্রের অধীনস্থ রেলের টার্গেট উত্তর ২৪ পরগনার হাবড়া স্টেশন (Habra Station)সংলগ্ন এলাকা। গভীর রাতে চলল বুলডোজার (Bulldozer drive at night), গুঁড়িয়ে দেওয়া হল একের পর এক 'অবৈধ' দোকান। রেলের জমিতে সিপিএমের একটি পার্টি অফিস ছিল বলেও জানা গিয়েছে। বুলডোজার দিয়ে তা ভেঙ্গে ফেলা হলে বিক্ষোভ দেখাতে শুরু করেন বামকর্মী সমর্থকরা। কেন্দ্রীয় বাহিনী, পুলিশ ও হকারদের মধ্যে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়।

Sponsored

Sranchi In Article

রেলের তরফে বলা হয়েছে, অন্যতম ব্যস্ত হাবড়া স্টেশন চত্বর খালি করার জন্য আগেই নোটিশ দেওয়া হয়েছিল। সময়সীমা ছিল ১৫ জুন পর্যন্ত। কিন্তু তারপরেও হকাররা নিজেদের অবস্থানে অনড় থাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। হকারদের অভিযোগ,এভাবে দোকানপাট গুঁড়িয়ে দেওয়া বেআইনি। রাজ্যে পালাবদলের পর থেকেই হাওড়া, শিয়ালদহ থেকে শুরু করে একের পর এক স্টেশন চত্ত্বর থেকে হকার উচ্ছেদ করে চলেছে রেল। পুনর্বাসন ছাড়া এভাবে দোকান ভেঙ্গে দেওয়ায় এত মানুষের জীবন জীবিকা সংকটের মুখে পড়েছে। কিন্তু তাতেও কোনও হুঁশ নেই কেন্দ্রীয় সংস্থার। ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যেও।

-

-

-

-

-

-

-

 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from রাজ্য

View All →