আরজি কর কাণ্ডে তদন্তের সময়সীমা বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। আগামী তিন সপ্তাহের মধ্যেই তদন্ত প্রক্রিয়ার পরবর্তী অংশ শেষ করতে হবে, সিবিআইকে এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি শম্পা সরকার, তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ।
শুক্রবার আরজিকর মামলা শুনানি ছিল। রুদ্ধদ্বার কক্ষে সেই শুনানি হয়। আদালত সূত্রের খবর, ডিভিশন বেঞ্চের সামনে তদন্তের অগ্রগতির বিষয়ে তথ্য পেশ করে সিবিআই। আরজি করে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে ৫৪ টি বিষয় খতিয়ে দেখার আবেদন করা হয়েছিল। সিবিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ১৬টি বিষয় খতিয়ে দেখেছেন। দ্বিতীয় দফায় কি কি বিষয় খতিয়ে দেখা হবে তদন্তকারী সংস্থার পক্ষ থেকে হাইকোর্টে জানানো হয়েছে, এমনই সূত্রের খবর।
ঘটনা রাতে হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসকদের জন্য খাবার এনেছিলেন এক ডেলিভারি বয়। তদন্তকারীরা ডেলিভারি বয়ের সঙ্গে কথা বলে তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন। একইসঙ্গে সেদিন রাতে যে চারজন চিকিৎসক নির্যাতিতার সঙ্গে খাওয়া দাওয়া করেছিলেন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আদালতু সূত্রের খবর, বাকি তদন্ত প্রক্রিয়া শেষ করার জন্য আরও চার সপ্তাহ সময় চায় সিবিআই। কিন্তু আদালত তিন সপ্তাহ সময় দিয়েছে ।আগামী ২৪ শে সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে ।
আরজি কর ঘটনার প্রথম তদন্ত শুরু করেছিল কলকাতা পুলিশ তারা মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেফতার করে। পরে সেই মামলা তদন্তভার তুলে দেওয়া হয় সিবিআইয়ের হাতে।
সিবিআই বা কলকাতা পুলিশের তদন্তে প্রথম থেকে অসন্তুষ্ট ছিল অভয়ার পরিবার। তারা এই বিষয়ে আদালতের দ্বারস্থ হয়। আদালত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নতুন তদন্ত করার নির্দেশ দেয়। আরজি কর মামলা শুনানি চলছে এখন রুদ্ধদ্বার কক্ষে। সাধারণ মানুষকে এজলাসে ঢুকতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র মামলার সঙ্গে যুক্ত ব্যক্তিরাই প্রবেশ করতে পারছেন। গত ৬ আগস্ট আরজি কর মামলার শুনানিতে হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল সিবিআই সঠিক পদে তদন্ত করছে না, যা যা প্রয়োজন সেই বিষয়ে সিবিআই কিছু করতে পারছে না ।এই মামলার জন্য নতুন একটি তদন্তকারী দল গঠিত হয়। কিন্তু এবার সময়সীমা বেঁধে দিল ডিভিশন বেঞ্চ।
















