Site Logo

কলকাতা জার্নালিস্ট ক্লাবে ‘পল্লবী’ সাহিত্য পত্রিকার নতুন সংখ্যা প্রকাশ

EBBS Desk·
কলকাতা জার্নালিস্ট ক্লাবে ‘পল্লবী’ সাহিত্য পত্রিকার নতুন সংখ্যা প্রকাশ

কলকাতা জার্নালিস্ট ক্লাবে (Calcutta Journalist Club) ৫ মার্চ আয়োজিত এক অনুষ্ঠানে প্রকাশিত হল ‘পল্লবী’ সাহিত্য পত্রিকার(Pallavi Litarature Mazagine) ২৮তম সংখ্যা। সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা বেদান্ত চুঁচুড়ার (Vedanta Chunchura) উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী রামানুজ দাশগুপ্ত, বাচিক শিল্পী দেবাশিস বসু, শিক্ষাবিদ ডঃ শুভব্রত রায় চৌধুরী এবং কবি ও সাহিত্যিক সৈয়দ হাসমত জালাল-সহ বহু বিশিষ্টজন। তাঁদের উপস্থিতিতে পত্রিকার নতুন সংখ্যার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

Sponsored

Sranchi In Article

অনুষ্ঠানে বক্তারা একে একে সাহিত্যচর্চার গুরুত্ব এবং পত্রিকা প্রকাশের অভিজ্ঞতা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। দীর্ঘদিন ধরে সাহিত্য (Literature) ও সংস্কৃতির (Culture) চর্চার সঙ্গে যুক্ত প্রশান্ত গঙ্গোপাধ্যায় (Prashant Gangopadhyay) এবং অমৃতা গঙ্গোপাধ্যায়ের (Amrita Gangopadhyay) উদ্যোগে প্রকাশিত ‘পল্লবী’ (Pallabi) পত্রিকাটি (Magazine) ইতিমধ্যেই পাঠক (Reader) মহলে বিশেষ সাড়া ফেলেছে। নতুন সংখ্যার প্রকাশ অনুষ্ঠানে কবিতা, সাহিত্যচর্চা ও সংস্কৃতি নিয়ে নানা আলোচনা হয়, যা উপস্থিত দর্শকদের (Audience) মন ছুঁয়ে যায়।

বেদান্ত চুঁচুড়া একটি সমাজসেবামূলক সংস্থা (Social service organization), যা ১৯৯৯ সাল থেকে বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত। সংস্থাটি বেকার যুবক-যুবতীদের সৃষ্টিশীল কাজে সহায়তা, দরিদ্র ছাত্রছাত্রীদের শিক্ষা ও প্রয়োজনীয় সামগ্রী প্রদান, স্বাস্থ্য শিবির আয়োজন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো নানা উদ্যোগ নিয়ে কাজ করে চলেছে। পাশাপাশি শিল্প-সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রেও তারা নিয়মিত নানা কর্মসূচি আয়োজন করে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ‘পল্লবী’ পত্রিকার মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষের ভাবনা, কবিতা, গল্প ও প্রবন্ধ পাঠকদের সামনে তুলে ধরা হয়। এই ধরনের উদ্যোগ সফল করতে সমাজের সকল মানুষের সহযোগিতা প্রয়োজন বলেও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি ও সহযোগীদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও সাহিত্য ও সমাজসেবার কাজে এগিয়ে চলার বার্তা দেওয়া হয়।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
রাজ্য

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা

Just now

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
রাজ্য

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

1h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
রাজ্য

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী

2h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
রাজ্য

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা

3h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
রাজ্য

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী

4h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
রাজ্য

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

5h ago

More from রাজ্য

View All →