Site Logo

কমিশনের WORRY তালিকাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা, আজই শুনানির সম্ভাবনা

EBBS Desk·
কমিশনের WORRY তালিকাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা, আজই শুনানির সম্ভাবনা

বাংলার বিধানসভার দ্বিতীয় দফা ভোটের আগে সম্ভাব্য গোলমালকারীদের তালিকা প্রকাশ করে গ্রেফতারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (EC)। WORRY লিস্ট চ্যালেঞ্জ করে এবার কলকাতা হাইকোর্টে মামলা। প্রধান বিচারপতি সুজয় পালের (Sujay Paul) বেঞ্চে আজই শুনানির সম্ভাবনা।

Sponsored

Sranchi In Article

শেষ দফায় সুষ্ঠু-শান্তিপূর্ণ ভোটের নামে এবার বেছে বেছে তৃণমূল কংগ্রেসকে টার্গেট করছে নির্বাচন কমিশন, এমনটাই অভিযোগ রাজ্যের শাসকদলের। আগামী ২৯ এপ্রিল (বুধবার) রাজ্যের ৭ জেলার ১৪২ টি কেন্দ্রে ভোটগ্রহণ। ঠিক একদিন আগেই সম্ভাব্য গোলমালকারীদের দুটি পৃথক তালিকা প্রকাশ! ভোটারদের প্রভাবিত করার প্রমাণ থাকলে গ্রেফতারের নির্দেশও দেওয়া হয়েছে। কমিশনের ‘WORRY’ লিস্টে শাসকদলের একাধিক প্রার্থী- বিধায়ক-কাউন্সিলরদেরও নাম রয়েছে বলে জানা গিয়েছে। হাইকোর্টের নির্দেশের অপব্যবহার করে বেছে বেছে তৃণমূল কংগ্রেসকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেনস্থা করা হচ্ছে এই অভিযোগ তুলে কমিশনের তালিকার বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।রাজ্যের শাসকদলের তরফে আইনজীবীর বক্তব্য, আদালতের নির্দেশের পরেও তালিকা প্রকাশ করে ৩৫০ জনের বিরুদ্ধে পদক্ষেপ করতে বলেছে নির্বাচন কমিশন। এর বিরুদ্ধেই এবার মামলা দায়ের করা হল। আগে হাই কোর্ট জানিয়েছিল গোলমাল সৃষ্টি করতে পারে (trouble maker) বলে দাগিয়ে দিয়ে ঢালাও গ্রেফতারি চলবে না।সতর্কতামূলক ভাবে কাউকে আটক করতে গেলেও তা আইনের নির্দিষ্ট বিধি মেনেই করতে হবে। শেষ দফা ভোটের আগে রাজ্যের ১৪২টি বিধানসভা কেন্দ্রে অশান্তি পাকাতে পারেন, এমন ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেফতার করার নির্দেশ দিয়েছে কমিশন। দ্বিতীয় দফা ভোটের দু’দিন আগে পর্যন্ত ১৫৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরেই শুনানির সম্ভাবনা রয়েছে।

-

-

-

-

-

-

-

-

 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from রাজ্য

View All →
‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

13h ago