সিসিটিভি ফুটেজ উধাও! স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে সিইও অফিসের দ্বারস্থ তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যের বিভিন্ন গণনা কেন্দ্রের স্ট্রং রুমে সিসিটিভি নজরদারিতে বড়সড় বিভ্রাটের অভিযোগ তুলে সরব হলো তৃণমূল কংগ্রেস। শুক্রবার এই বিষয়ে অভিযোগ জানাতে নির্বাচন কমিশনের দফতরে হাজির হয় তৃণমূলের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মন্ত্রী ও প্রার্থী ফিরহাদ হাকিম, অসীম বসু এবং ডাঃ শশী পাঁজা।
Sponsored

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শশী পাঁজা অভিযোগ করেন যে, সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে জরুরি সাক্ষাতের জন্য মেইল করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি। পরবর্তীতে তাঁরা অতিরিক্ত সিইও-র সঙ্গে দেখা করে তাঁদের উদ্বেগের কথা জানান। তৃণমূলের অভিযোগ, রাজ্যের একাধিক স্ট্রং রুমে বসানো সিসিটিভি ক্যামেরাগুলো মাঝেমধ্যেই রহস্যজনকভাবে বন্ধ হয়ে যাচ্ছে। হুগলির হরিপাল, জলপাইগুড়ি, গায়েঘাটা, সাগরদিঘি, রামপুরহাট এবং ঘাটাল মহাবিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় এই ধরনের অনিয়ম ধরা পড়েছে বলে তাঁরা দাবি করেছেন।
তৃণমূল নেতৃত্বের দাবি, সিসিটিভি ফুটেজ রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের দেখার অধিকার রয়েছে, যাতে পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ থাকে। কিন্তু বারবার ছবি 'অন-অফ' হওয়া বা ডিসরাপশন হওয়ার ফলে জনমতের সুরক্ষা নিয়ে গভীর সন্দেহ দানা বাঁধছে। বিশেষ করে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় এই ঘটনাগুলো বেশি দেখা যাচ্ছে বলে তাঁরা প্রতিবাদ জানান। তাঁদের মতে, প্রযুক্তির এই যুগে কেন বারবার সিসিটিভি বিকল হচ্ছে, তার সঠিক ব্যাখ্যা কমিশনের দেওয়া উচিত।
প্রতিনিধি দলের দাবি, গণনার আগের এই সময়টুকু অত্যন্ত স্পর্শকাতর। তাই প্রতিটি স্ট্রং রুমে যেন নিরবচ্ছিন্ন ভিডিও ফুটেজ নিশ্চিত করা হয় এবং কোনোভাবেই যেন নজরদারিতে কোনো ফাঁক না থাকে। কমিশন এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দ্রুত সমাধান না করলে গণন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন - বেতন বকেয়ায় অনুশীলন বয়কট মহমেডান ফুটবলারদের, মরশুম শেষেই ইস্টবেঙ্গল ছাড়ছেন অস্কার!
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
6h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
7h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
8h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
9h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
10h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
11h ago
More from রাজ্য
View All →
গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
12h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
13h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
13h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
14h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
17h ago
