Site Logo

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

EBBS Desk·
চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে। বারাসত মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের পর চন্দ্রনাথের দেহ গ্রামে আসতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। এদিন বিকেল থেকেই তাঁর বাড়ির সামনে হাজার হাজার মানুষের ভিড় উপচে পড়ে। জাতীয় পতাকায় মুড়ে চন্দ্রনাথকে শেষ শ্রদ্ধা জানান পরিজন ও স্থানীয়রা।

বৃহস্পতিবার জেলা বিজেপির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে নবনির্বাচিত প্রার্থীরাও চন্দ্রনাথকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন। প্রথমে বাড়ি থেকে কিছুটা দূরে চন্দ্রনাথের রাখা হলেও পরে তা বাড়িতে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার রাতেই চন্দ্রনাথের শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা। শোকস্তব্ধ পরিবেশের মধ্যেই বিজেপি কর্মীদের কন্ঠে ছিল ক্ষোভ। তাঁদের দাবি, অবিলম্বে দোষীদের সাজা দিতে হবে।

প্রসঙ্গত, বুধবার রাতে মধ্যমগ্রামে চন্দ্রনাথকে লক্ষ্য করে দুষ্কৃতীরা এলোপাথাড়ি গুলি চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পরেই হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। ঘটনার তদন্তে নেমেছে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল বা সিট। বুধবার রাতেই হাসপাতালে গিয়ে শুভেন্দু অধিকারী ও নিহতের পরিজনদের সঙ্গে কথা বলেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত। পুলিশ সূত্রে খবর, ঘটনার রাতে ব্যবহৃত একটি চারচাকার গাড়ি ও বৃহস্পতিবার দুষ্কৃতীদের একটি বাইক উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের দাবি, দু’টি গাড়িতেই লাগানো নম্বরপ্লেটগুলি ভুয়ো। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আততায়ীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ, যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

আরও পড়ুন- ১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

_

_

Sponsored

Sranchi In Article

_

_

_

_

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
রাজ্য

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা

3h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
রাজ্য

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

4h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
রাজ্য

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী

5h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
রাজ্য

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা

6h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
রাজ্য

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী

6h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
রাজ্য

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

7h ago

More from রাজ্য

View All →