আর কিছুক্ষণের অপেক্ষা। আজই বিধানসভায় প্রকাশ্যে ২১ জুলাইয়ের ফাইল। মঙ্গলবার, শহিদ দিবসের আগের দিনই বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ করতে চেয়ে অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুর (Rathindranath Basu) কাছে আবেদন জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অনুমতি পেয়ে মুখ্যমন্ত্রী জানান, “বিকেলে ১০ মিনিট সময় নেব, ২১ জুলাই তদন্ত কমিশনের রিপোর্ট পড়ে শোনাব। আগের সরকার কমিশন তৈরি করলেও তার রিপোর্ট কোনওদিন প্রকাশ করেননি। রিপোর্টে কী আছে, সেটা পড়ে শোনাব আজ।”

সচিত্র পরিচয়পত্রের দাবিতে ১৯৯৩ সালের ২১ জুলাই মহাকরণ অভিযান করেছিলেন তৎকালীন যুবকংগ্রেস (Yuba Congress) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু (Jyoti Basu)। মহাকরণ পর্যন্ত পৌঁছোনোর আগেই পুলিশি বাধার মুখে পড়ে মিছিল। অভিযোগ, মিছিলের উপর গুলি চালায় বাম সরকারের পুলিশ। মৃত্যু হয় ১৩ জন যুব কংগ্রেস কর্মীর। নিহতদের শ্রদ্ধা জানাতে প্রতি বছর ২১ জুলাই ‘শহিদ দিবস’ পালন করে কংগ্রেস। তৃণমূল গঠন হওয়ার পরে পৃথক ভাবে কর্মসূচি পালন শুরু করে তৃণমূল (TMC)।

২০১১ সালে ক্ষমতায় আসার পরে ১৯৯৩ সালের ঘটনার তদন্তের জন্য নতুন করে তদন্ত কমিটি গঠন করে মমতা-সরকার। ওড়িশা হাই কোর্টের (High Court) অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের (Sushanta Chatterjee) নেতৃত্বাধীন ৩০০-র বেশি সাক্ষীর সঙ্গে কথা বলে রিপোর্ট তৈরি করে। বেশ কিছু সুপারিশও জমা দেয়। এতদিন সেই রিপোর্ট (Report) এখনও জনসমক্ষে আসেনি।

আগামিকাল ২২ জুলাই। তার আগে বিভক্ত তৃণমূল ও কংগ্রেস তিন জায়গায় শহিদ দিবসের প্রস্ততি শুরু করেছে তিন শিবির। এই পরিস্থিতিতে আজই বিকেলে বিধানসভায় তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ করবেন বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।