“শুধু আমি নই। আমাদের এমওএস উমেশ রাইও এই স্ক্যানারে ছিলেন। আগামিকাল সাংবাদিক বৈঠক করে এসটিএফ সব তথ্য জানাবে।” বর্ধমান (Bardhaman) থেকে জইশ-ই-মহম্মদ জঙ্গি সন্দেহে হামিদ মণ্ডলকে গ্রেফতারে বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। তবে, ভীষণ স্পর্শকাতর বিষয় নিয়ে বেশি কিছু বলতে চাননি রাজ্যের প্রশাসনিক প্রধান।
”শুধু আমি নই, স্ক্যানারে উমেশ রাইও ছিলেন”! জঙ্গি-গ্রেফতারে বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রী বলেন, “এটি ভীষণ স্পর্শকাতর বিষয়। আমি বেশি কিছু বলব না। এর সঙ্গে আন্তর্জাতিক চক্র জড়িয়ে। জাতীয় নিরাপত্তার বিষয় রয়েছে। এসটিএফ সাংবাদিক বৈঠক করে সব জানাবে। এখনও অনেক কিছু জানা, বোঝা বাকি আছে এসটিএফের।”
Sponsored

বৃহস্পতিবার বর্ধমানের রেনেসাঁ আবাসন থেকে গ্রেফতার করা হয় কাশ্মীরের মোস্ট ওয়ান্টেড জঙ্গি মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডলের (Hamid Mondal) গ্রেফতারির পর এই প্রশ্নই ঘোরাফেরা করছে রাজ্য প্রশাসনিক কর্তাদের মুখে। সবথেকে চাঞ্চল্যকর বিষয় হল, ধৃত জঙ্গির কাছ থেকে যে তথ্য পাওয়া গেছে তার থেকে এটা পরিষ্কার যে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধির ওপর লক্ষ্য রাখা হচ্ছিল। তাহলে কি রাজ্যের প্রশাসনিক প্রধানকে টার্গেট করছে জঙ্গিরা?
শুক্রবার নবান্নে (Nabanna) সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিস্ফোরক দাবি করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তাঁর কথায়, ”শুধু আমি নই। আমাদের এমওএস উমেশ রাইও এই স্ক্যানারে ছিলেন। আগামিকাল সাংবাদিক বৈঠক করে এসটিএফ সব তথ্য জানাবে।”
একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “এটি ভীষণ স্পর্শকাতর বিষয়। আমি বেশি কিছু বলব না। এর সঙ্গে আন্তর্জাতিক চক্র জড়িয়ে। জাতীয় নিরাপত্তার বিষয় রয়েছে। এসটিএফ সাংবাদিক বৈঠক করে সব জানাবে। এখনও অনেক কিছু জানা, বোঝা বাকি আছে এসটিএফের।”
অভিযোগ, ধৃতের কাছে মুখ্যমন্ত্রীর সফরসূচির খুঁটিনাটি বিবরণ ছিল। তিনি বাড়ি থেকে বেরিয়ে কোথায় কোথায় যাবেন, তাঁর গাড়ি কোথায় পার্ক করা হবে, কখন গাড়িতে উঠবেন, পরবর্তী কর্মসূচি কী, এসব তথ্য ধৃতের কাছে ছিল। মুখ্যমন্ত্রীর উপর হামলা চালাতেই হামিদ সফরসূচির খুঁটিনাটি বিবরণ জোগাড় করেছিল বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী ছাড়াও ধৃতের কাছ থেকে একাধিক ভিআইপি-র সফরসূচির বিবরণ উদ্ধার হয়েছে।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from রাজ্য
View All →
টুলু-কাণ্ডে বোলপুর থেকে আটক অনুব্রত-ঘনিষ্ঠ ব্যবসায়ীর কর্মচারী রাকিবুল
6h ago

কনস্টেবল নিয়োগে সুযোগ পাচ্ছেন না তৃতীয় লিঙ্গের নাগরিকরা, রাজ্যের হলফনামা চাইল আদালত
8h ago

সপ্তাহান্তে হাওড়া ডিভিশনে বাতিল একগুচ্ছ ট্রেন, শ্রাবণী মেলা স্পেশাল লোকাল নিয়েও বড় ঘোষণা
11h ago

বিচারককে হেয় করতে মানহানিকর মন্তব্যের অভিযোগ? শামিমকে শোকজ করার নির্দেশ হাই কোর্টের
19h ago

ধর্মের নামে তারকেশ্বরে ব্যবসা! মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেও ভক্তদের থেকে ‘ফি’ নেওয়ার অভিযোগ
23h ago







