কলকাতা ৩০°সে
ব্রেকিং
প্রশ্নফাঁস রোধে বিল পেশ লোকসভায়, বিরোধীদের হট্টগোলে উত্তপ্ত সংসদআমরা করে দেখিয়েছি: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রথম জয় CJP-এর! কী জানালেন অভিজিৎদেশজুড়ে প্রবল আন্দোলনের চাপে অবশেষে ইস্তফা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানেরমোদির এক রিল পোস্টেই  বিশ্ব রেকর্ড! ২৪ ঘন্টায় অবাক করা ভিউNEET ইস্যুতে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্র! কী শর্ত দিলেন কিরেণ রিজিজুপ্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলেরশিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে কালো পোশাক পরে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ সাংসদদেরককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনাCJP-র অভিযান ঘিরে ধুন্ধুমার সংসদ থেকে যন্তরমন্তর, অভিজিৎ-কে তুলে নিয়ে গেল দিল্লি পুলিশবাড়ল রক্ষাকবচের মেয়াদ, অভিষেকের বিদেশ যাত্রা নিয়ে কী জানাল আদালতপ্রশ্নফাঁস রোধে বিল পেশ লোকসভায়, বিরোধীদের হট্টগোলে উত্তপ্ত সংসদআমরা করে দেখিয়েছি: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রথম জয় CJP-এর! কী জানালেন অভিজিৎদেশজুড়ে প্রবল আন্দোলনের চাপে অবশেষে ইস্তফা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানেরমোদির এক রিল পোস্টেই  বিশ্ব রেকর্ড! ২৪ ঘন্টায় অবাক করা ভিউNEET ইস্যুতে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্র! কী শর্ত দিলেন কিরেণ রিজিজুপ্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলেরশিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে কালো পোশাক পরে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ সাংসদদেরককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনাCJP-র অভিযান ঘিরে ধুন্ধুমার সংসদ থেকে যন্তরমন্তর, অভিজিৎ-কে তুলে নিয়ে গেল দিল্লি পুলিশবাড়ল রক্ষাকবচের মেয়াদ, অভিষেকের বিদেশ যাত্রা নিয়ে কী জানাল আদালত
রাজ্য

সিকিমের সুড়ঙ্গ দুর্ঘটনায় মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী: পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরতে বার্তা, ‘অন্নপূর্ণা’র টাকা নিয়ে বড় ঘোষণা

একই সঙ্গে পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফেরার বার্তা দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সোমবার মেটেলি ও নাগরাকাটা ব্লকের ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করেন শুভেন্দু।

সিকিমের সুড়ঙ্গ দুর্ঘটনায় মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী: পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরতে বার্তা, ‘অন্নপূর্ণা’র টাকা নিয়ে বড় ঘোষণা

উত্তরবঙ্গ সফরে গিয়ে একের পরে এক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার সেখানে সিকিমের (Sikkim) সুড়ঙ্গে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান মুখ্যমন্ত্রী। আর্থিক সাহায্যের কথাও শোনান। একই সঙ্গে পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফেরার বার্তা দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সোমবার মেটেলি ও নাগরাকাটা ব্লকের ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করেন শুভেন্দু। জানান, প্রশাসনিক দায়িত্ববোধ ও মানবিকতায় সরকার এই পদক্ষেপ করছে। পাশাপাশি, অন্নপূর্ণা যোজনা থেকে আয়ুষ্মান ভারত নিয়ে বড় ঘোষণা করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। 

Sponsored

Sranchi In Article

এদিন মুখ্যমন্ত্রী জানান, সিকিমের সুড়ঙ্গ বিপর্যয়ে মৃতদের পরিবারের পাশে রয়েছে রাজ্য  সরকার। তিনি জানান, মোট ২১ লক্ষ টাকা আর্থিক সাহায্য মৃতদের পরিবারগুলি পাচ্ছে। একই সঙ্গে সিকিমের সুড়ঙ্গের দুর্ঘটনায় রাজ্যের মৃত শ্রমিকদের পরিবারের একজনকে হোম গার্ড বা সিভিক ভলেন্টিয়ারর চাকরি দেওয়া হচ্ছে। 

পরিবারকে কেন্দ্র, রাজ্য ও বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে মোট ২১ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণা করা হয়েছে।
মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ৫ লক্ষ টাকা
সিকিম সরকার ৪ লক্ষ টাকা 
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল (PMNRF) থেকে ২ লক্ষ টাকা
রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা ও সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থা ‘প্যাটেল প্রাইভেট লিমিটেড’ যৌথভাবে আরও ১০ লক্ষ টাকা দিচ্ছে
পাশাপাশি বাংলার নিহত ৭ জন শ্রমিকের পরিবরের একজনকে রাজ্য পুলিশের হোমগার্ড পদে এবং শারীরিক মাপকাঠিতে ছাড় না পাওয়া ৪ জনকে সিভিক ভলান্টিয়ার্সে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।

এই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী বলেন, “পরিযায়ী শ্রমিকরা এবার রাজ্যে ফিরতে শুরু করুন । সবাই জব কার্ড করে ফেলুন, বছরে ১২৫ দিনের কাজ দেব”। এর পরেই শুভেন্দুর বার্তা, “১০ সপ্তাহের এই সরকার ধীরে ধীরে রাজ্যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। আপনারা বাংলায় ফিরতে শুরু করুন, কারখানায় কাজ ও সরকারি চাকরি নিশ্চিত করা হবে।”

একই সঙ্গে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। জানান, এখনও ভেরিফিকেশনের কাজ চলছে। অনেক যোগ্য আবেদনকারী অগাস্টে টাকা পাবেন। নথি যাচাইয়ের পরে যাঁরা যোগ্যতার সব শর্ত পূরণ করবেন তাঁরা সকলেই টাকা পাবেন বলে আশ্বাস দিয়েছেন শুভেন্দু। 

আয়ুষ্মান কার্ড (Ayushuman Card) নিয়ে মুখ্যমন্ত্রী জানান, আয়ুষ্মান দিবসে আয়ুষ্মান কার্ড বিলি শুরু হবে। তাঁর কথায়, “১৯৪৬ সালের ১৬ অগাস্ট সোহরাওয়ার্দির নেতৃত্বে ‘গ্রেট ক্যালকাটা কিলিং’-এ হাজার হাজার হিন্দু প্রাণ হারিয়েছিলেন। বিগত সরকার ওই দিনটিকে ‘খেলা হবে দিবস’ করেছিল। আমরা সেই জায়গায় আয়ুষ্মান দিবস উদযাপন করে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেব।”

তাঁর কথায়, “এটা এখন উন্নয়নের অমৃতকাল। উত্তরবঙ্গে অনেকগুলি শিল্পের পরিকল্পনা করা হয়েছে। আম, আনারস, ভুট্টা প্রক্রিয়াকরণ শিল্প গড়ে উঠবে । প্রধানমন্ত্রী চা-শ্রমিক যোজনায় ৩৩০ কোটি টাকা পেয়েছি”। 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

রাজ্য

ধর্মতলায় ছাত্র যুবদের আন্দোলনে অশান্তির ঘটনায় গ্রেফতার বেড়ে ১৬, ঘটনার পুনর্নির্মাণ পুলিশের

২৭/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরই অনিয়ম দুর্নীতির ভুরিভুরি অভিযোগ, বিস্ফোরক বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য

২৭/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

ভুয়ো পাসপোর্ট তৈরি থেকে মধ্যপ্রাচ্যে শ্রমিক পাচারের অভিযোগ, এনআইয়ের জালে দুর্গাপুরে বাসিন্দা

২৭/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

সপ্তাহের শুরুতেই নিম্নচাপ ভ্রুকুটি, দুর্যোগ বাড়বে কলকাতাসহ দক্ষিণে? জানুন আবহাওয়ার আপডেট

২৭/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

বিজেপির মদতেই হচ্ছে ডিম ছোঁড়া! ছবি-ভিডিও পোস্ট করে মুখ্যমন্ত্রীকে খতিয়ে দেখার আর্জি কুণালের

২৭/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

সাহিত্যপ্রতিভার খোঁজে 'সাপ্তাহিক বর্তমান'! মৌ রায়চৌধুরী স্মৃতি পুরস্কার পেলেন ৩ গল্পকার

২৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from রাজ্য

View All →