ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং সরকার তাদেক দাবি মানতেই আপাতত আন্দোলনের রাস্তা থেকে সরে এসেছে ককরোচ জনতা পার্টি, সিজেপির পক্ষ থেকে আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফলে সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্ধারিত দিল্লি সফর হচ্ছে না। তাদের আন্দোলনকে সমর্থন করার জন্য CJP প্রধান অভিজিৎ দিপকে ফোন করে ধন্যবাদ জানান মমতাকে।
নিট প্রশ্নফাঁস ইস্যুতে সিজেপির আন্দোলনকে সমর্থন করে একুশে জুলাইয়ে মঞ্চ থেকে মমতা জানিয়েছিলেন, যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে তিনি যোগ দেবেন। পরে জানা যায়, তৃণমূল সুপ্রিমো সোমবার যন্তর মন্তরে ধরনায় সামিল হবেন। তবে দাবি আদায়ের পর আন্দোলন প্রত্যাহার করে নেওয়ায় রাজধানী সফরে যাবেন না মমতা।
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর CJP প্রধান অভিজিৎ দিপকে ফোন করে ধন্যবাদ জানান মমতাকে। তারপরই জানা যায়, আপাতত দিল্লি যাত্রা স্থগিত রাখছেন তৃণমূলের নেত্রী। তৃণমূল সূত্রের খবর, শনিবার রাত ৮টা ৫৫ মিনিটে তৃণমূল নেত্রীকে ফোন করেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ৩ মিনিট তাদের মধ্যে কথা হয়। অভিজিৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান। ছাত্রদের পাশে দাঁড়িয়ে আন্দোলনকে সমর্থন ও পরামর্শের জন্য কৃতজ্ঞতা ব্যক্ত করেন।
তৃণমূলের নেতা তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ এই বিষয়ে জানিয়েছেন, “কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা মূল দাবি ছিল। ইতিমধ্যেই তিনি ইস্তফা দিয়েছেন। মন্ত্রী ইস্তফা দিয়ে দেওয়ায় আপাতত দিদি দিল্লি যাত্রা স্থগিত করেছেন। কিন্তু সবার সঙ্গে যোগাযোগ রয়েছে। যাঁরা ওখানে আন্দোলন করছিলেন, দিদির সেই আন্দোলনকারীদের প্রতি সমর্থন রয়েছে ও যোগাযোগ রয়েছে।”
















