ডেঙ্গি (Dengue) আক্রান্ত হয়ে মৃত্যু হল দক্ষিণ দমদম পুরসভার বেদিয়াপাড়ার স্কুল পড়ুয়া জয়ষ্ণু মজুমদারের (১০)। পঞ্চম শ্রেণীর ছাত্র গত কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত হন। রক্ত পরীক্ষায় ডেঙ্গি ধরা পড়তেই বুধবার সকালে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় পরিবার। পথেই নাবালকের মৃত্যু হয়েছে বলে দেশ সার্টিফিকেটে উল্লেখ করা হয়েছে।

পড়ুয়ার পরিবার সূত্রে জানা গিয়েছে গত কয়েকদিন ধরে জয়ষ্ণুর মা-ও সর্দি জ্বরে ভুগছিলেন। তিনি কিছুটা সুস্থ হতেই ছেলে আক্রান্ত হয়। কিন্তু চিকিৎসা শুরু হওয়ার আগেই সব শেষ। ডেঙ্গি সংক্রমণের জেরে ‘অ্যাকিউট রেসপিরেশন নিউমোনিয়াল শক’ থেকেই মৃত্যু বলে চিকিৎসকরা জানিয়েছেন।