জয়ের কৃতিত্ব 'মহাগুরু'কে দিলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট মিঠুনের

শনিবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জেলা সফর। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকের আগে সকালে নিউটাউনে মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) সঙ্গে দেখা করতে গেলেন শুভেন্দু। বেশ কিছুক্ষণ দুজনের মধ্যে কথাবার্তা শেষে বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, মিঠুন চক্রবর্তী যেভাবে বিজেপির (BJP) জন্য জেলায় জেলায় প্রচার করেছেন সেটা এক কথায় অনবদ্য। এই জয়ের নেপথ্য কারিগর হচ্ছেন রুপোলি পর্দার 'মহাগুরু'। পাশে দাঁড়িয়ে থাকা আবেগপ্রবণ নেতা-অভিনেতাও শুভেন্দুকে বাংলার 'সেরা মুখ্যমন্ত্রী' তকমা দিয়ে প্রশংসায় ভরিয়ে দেন।
Sponsored

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর নতুন মুখ্যমন্ত্রীর ব্যস্ত সফর শুরু হয়ে গেছে। তাঁর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। শুভেন্দু অধিকারী নিজেই জানান যে তিনি নিজেই 'মহাগুরু'র নিউটাউনের বাড়িতে যাবেন। সেই মতো শনিবার সকালে দক্ষিণ ২৪ পরগনা যাওয়ার আগে মিঠুনের কলকাতার বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "মিঠুনদা বিগত এক বছর ধরে রাজ্যের দিকে দিকে ঘুরে অসংখ্য কর্মিসভা করেছেন। দলের একেবারে নীচুতলার কর্মীদের চাঙ্গা করতে অক্লান্ত পরিশ্রম করেছেন। বিশেষ করে নির্বাচনের শেষ তিন-চার মাসে তো তাঁর প্রচার সভার কোনও গুনতি ছিল না। ঐকান্তিক প্রয়াস ছিল। এই নির্বাচনে সবথেকে বেশি প্রচার করেছেন। ওনাকে সাংগঠনিক পদ দিলেও নেন না। নিঃস্বার্থ ভাবে কাজ করেছেন। আজ আমি মুখ্যমন্ত্রী হতে পেরেছি ঠিকই, তবে আমার এই সাফল্যের অন্যতম প্রধান কারিগর হলেন মিঠুনদা।" নতুন মুখ্যমন্ত্রীর কাছে প্রশংসা শোনার পর তাকে জড়িয়ে ধরেন 'ডিস্কো ড্যান্সার' অভিনেতা। শুভেন্দুর কাজের প্রশংসা করতে গিয়ে মিঠুনের প্রতিক্রিয়া, ''এর চেয়ে ভাল মুখ্যমন্ত্রী আর হবে না। পশ্চিমবঙ্গে এর থেকে ভাল মুখ্যমন্ত্রী পাবে না। শপথ নেওয়ার পরের মুহূর্ত থেকে ইনি কাজ শুরু করেছেন। আগামী দিন আর কী কী হয়ে সকলে দেখবেন।''
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
1h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
1h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
3h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
3h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
4h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
5h ago
More from রাজ্য
View All →
আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
6h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
7h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
7h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
11h ago

স্ত্রী-পুত্রের পর এবার মদনকে তলব ইডির
11h ago
