বকেয়া DA জট কাটাতে ৩০ মে নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

ক্ষমতায় আসতে বকেয়া ডিএ-কে (DA) ইস্যু করেছিল বিজেপি (BJP)। তারপর বিভিন্ন বিষয়ে বিজ্ঞপ্তি জারি করলেও, ডিএ নিয়ে মুখ খোলেনি নতুন সরকার। গত সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর নতুন বিজেপি সরকারের পক্ষ থেকে সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণা করা হলেও, বকেয়া ডিএ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে জট কাটাতে আগামী ৩০ মে নবান্নে ডিএ আন্দোলনকারী সমস্ত যৌথ মঞ্চ ও কো-অর্ডিনেশন কমিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক ও রাজনৈতিক মহলের মতে, নতুন জমানার শুরুতেই সরকারি কর্মচারীদের ক্ষোভ প্রশমন করতে এবং আইনি জটিলতা এড়াতে মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ।
Sponsored

ডিএ আন্দোলনের মূল চালিকাশক্তি 'সংগ্রামী যৌথ মঞ্চের' পক্ষ থেকে নবান্ন অভিযানের এই ইতিবাচক বার্তাটি নিশ্চিত করা হয়েছে। যৌথ মঞ্চের অন্যতম প্রধান আহ্বায়ক ভাস্কর ঘোষ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানান, আগামী ৩০ মে ডিএ মামলাকারী ও আন্দোলনকারী সমস্ত সংগঠনের প্রতিনিধিদের আলোচনার জন্য ডেকেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরও পড়ুন: কলকাতায় NIA-এর জালে পাক গুপ্তচর জাফর!
সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের বক্তব্য, "নতুন সরকারের কাছে সপ্তম পে কমিশন গঠনের দাবি আমাদের প্রথম থেকেই ছিল। তবে আমাদের প্রধান দাবি, পে কমিশন যেন দ্রুত কার্যকর করা হয়, বিগত সরকারের মতো বছরের পর বছর যেন ফাইল আটকে রাখা না হয়। আমাদের প্রত্যাশা ছিল, অন্তত অন্তর্বর্তীকালীন ৪ শতাংশ ডিএ ঘোষণা করে সরকার সদিচ্ছা দেখাত। তা সত্ত্বেও আমরা এই সরকারকে এখনই কাঠগড়ায় দাঁড় করাচ্ছি না, আমরা শুভেন্দু অধিকারীর সরকারকে কিছুটা সময় দিতে চাই।" ৩০ মে-র বৈঠকের মাধ্যমে রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের দীর্ঘদিনের ডিএ জট কাটে কি না, এখন সেদিকেই নজর গোটা রাজ্যের।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
1h ago

স্ত্রী-পুত্রের পর এবার মদনকে তলব ইডির
1h ago

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় প্রাক্তন সাংসদ শুভাশিসকে তলব ইডির
2h ago

'তোমাকে ছাড়া চিনি না’: নেত্রীকে কৃতজ্ঞতা! তর্পণের প্রকৃত মঞ্চেই অবস্থান শহিদ পরিবারের
5h ago

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
13h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
14h ago





