Site Logo

কবে বেরোবে সাপ্লিমেন্টারি লিস্ট? হাইকোর্টে বিচারপতির সঙ্গে বৈঠকে কমিশন-রাজ্যের

EBBS Desk·
কবে বেরোবে সাপ্লিমেন্টারি লিস্ট? হাইকোর্টে বিচারপতির সঙ্গে বৈঠকে কমিশন-রাজ্যের

কবে বেরোবে সাপ্লিমেন্টারি লিস্ট? জানতে আলোচনা। সুপ্রিম নির্দেশ হাইকোর্টে ফের SIR-বৈঠক। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এক উচ্চপর্যায়ের বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, মুখ্যসচিব, ডিজি এবং কলকাতা পুলিশের কমিশনারের সঙ্গে আলোচনায় প্রধান বিচারপতি সুজয় পাল।

Sponsored

Sranchi In Article

সূত্রের খবর, ১১ মার্চ সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে এই বৈঠকটি ডাকা হয়েছিল। বৈঠকে গত ২৮ ফেব্রুয়ারির প্রকাশিত ভোটার তালিকার পর আরও যে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের কথা ছিল, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষত, যে সমস্ত ভোটারের মামলার নিষ্পত্তি ইতোমধ্যে হয়েছে, তাঁদের নাম কীভাবে এবং কবে সাপ্লিমেন্টারি তালিকার মাধ্যমে প্রকাশ করা হবে, সেই প্রযুক্তিগত বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন, সফটওয়্যার আপডেটের মাধ্যমে যাতে স্বচ্ছভাবে এই তালিকা সাধারণের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই প্রক্রিয়া খতিয়ে দেখতে হবে।

বিচারাধীন ভোটারের সংখ্যা নিয়ে তথ্যগত পার্থক্যের বিষয়টিও বৈঠকে উঠে এসেছে। সুপ্রিম কোর্টে কমিশনের পক্ষ থেকে প্রায় ১০ লক্ষ ভোটারের নিষ্পত্তির কথা জানানো হলেও, হাইকোর্টের এই বৈঠকে প্রায় ১৫ লক্ষের নিষ্পত্তি হয়েছে বলে খবর পাওয়া গেছে। জুডিশিয়াল অফিসাররা যে স্ক্রুটিনি ও শুনানির কাজ করছেন, তা কতদূর এগিয়েছে, তা নিয়েও পর্যালোচনার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, জুডিশিয়াল অফিসারদের কাজের পর কারও কোনো অভিযোগ থাকলে তার শুনানি বা পর্যালোচনার জন্য একটি বিশেষ ট্রাইবুনাল গঠনের কথা বলা হয়েছে। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বা বিচারপতির নেতৃত্বে এই ট্রাইবুনাল গঠিত হতে পারে। এই বিশেষ ট্রাইবুনাল গঠনের বিষয়টি নিয়েও বৈঠকে প্রাথমিক আলোচনা হয়েছে। ২৮ ফেব্রুয়ারির ভোটার তালিকার পরবর্তী সাপ্লিমেন্টারি তালিকা কবে প্রকাশ করা সম্ভব, তা নিয়ে কলকাতা হাইকোর্ট এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। প্রধান বিচারপতি সংশ্লিষ্ট আধিকারিকদের জানিয়েছেন, পুরো প্রক্রিয়াটি অত্যন্ত সতর্কতার সঙ্গে সম্পন্ন করতে হবে যাতে কোনো প্রকৃত ভোটার বাদ না পড়েন।

আরও পড়ুন- উন্নয়নের খতিয়ান দিতে গিয়েও ‘না’! চেয়েও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সুযোগ পেল না তৃণমূল

_

_

_

_

_

_

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
রাজ্য

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা

3h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
রাজ্য

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

4h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
রাজ্য

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী

5h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
রাজ্য

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা

6h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
রাজ্য

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী

7h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
রাজ্য

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

7h ago

More from রাজ্য

View All →