ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে কমিশন। মঙ্গলবার এই সংক্রান্ত কড়া নির্দেশিকা জারি করে রাজ্যের মুখ্যসচিবকে তা অবিলম্বে কার্যকর করার নির্দেশ পাঠানো হয়েছে।
Sponsored

কমিশন সূত্রে খবর, গত ২৭ মার্চ রানাঘাটের দেবনাথ ইনস্টিটিউট স্কুলে ভোটকর্মীদের প্রশিক্ষণ চলাকালীন এক অপ্রীতিকর হিংসার ঘটনা ঘটে। অভিযোগ, সেখানে সৈকত চট্টোপাধ্যায় নামে এক শিক্ষক তথা ভোটকর্মীকে মারধর করা হয়। ওই শিক্ষক গুরুতর জখম হন। এই ঘটনায় রানাঘাট থানায় একটি এফআইআরও দায়ের করা হয়েছিল। ঘটনার পর আহত শিক্ষকের রক্তাক্ত ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়লে রাজ্য রাজনীতিতে শোরগোল শুরু হয়।
কমিশনের পর্যবেক্ষণে জানানো হয়েছে, প্রশিক্ষণ কর্মসূচির মূল দায়িত্বে থাকা সত্ত্বেও বিডিও সায়ন্তন ভট্টাচার্য নির্ধারিত প্রোটোকল মানতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। তাঁর এই গাফিলতির জেরেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে মনে করছে কমিশন। নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, এই ধরনের ঘটনা কমিশনের নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। ঘটনার পরেই বিডিও-কে শোকজ নোটিশ পাঠানো হয়েছিল। যদিও তিনি মারধরের অভিযোগ অস্বীকার করেছিলেন। তাঁর পাল্টা দাবি ছিল, সংশ্লিষ্ট শিক্ষকই প্রশিক্ষণের সময় বিশৃঙ্খলা তৈরি করছিলেন। তবে কমিশনের তদন্তে সেই যুক্তি ধোপে টেকেনি।
আরও পড়ুন - শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

‘হাউসের সদস্যই নন, তাও অহেতুক অভিষেককে টানা কেন?’ স্পিকারের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ কুণালের
4h ago

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
12h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
13h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
14h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
15h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
16h ago
More from রাজ্য
View All →
‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
16h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
17h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
19h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
19h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
20h ago
