ম্যাটাডোর ভর্তি টমেটো, আচমকা আউসগ্রামের গোবিন্দপুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল গাড়ি আর তারপরই বেরিয়ে এল আসল রহস্য। উপরে সবজির ক্রেট, আর তার তলায় বোঝাই করা হয়েছে কয়লা (Ausgram Coal smuggling)। পুলিশের চোখে ধুলো দিয়ে বেআইনিভাবে পাচার করার জন্যই ম্যাটাডরে ঐভাবে কয়লা নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গিয়েছে। উপরে এমন ভাবে টমেটো (Tomato) সাজানো ছিল যে বাইরে থেকে দেখে অন্য কিছু বোঝার উপায় নেই। 

বুধবার ভোরের দিকে বর্ধমান-বোলপুর ১১৪ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ম্যাটাডোর।সবজির ক্রেটগুলি ছিটকে পড়ে রাস্তায়। দুর্ঘটনাটি ঘটেছে আউশগ্রামের গোবিন্দপুরে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় গুসকরা ফাঁড়ির পুলিশ। আর সেখানে গিয়েই তাঁদের চক্ষুচড়কগাছ।উপরে থরে থরে সাজানো ছিল টমেটোর ক্রেট আর নীচে ভর্তি কয়লা। গাড়ি আটক করা হলেও চালক ও খালাসী পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।