Site Logo

ভোটের মুখে স্বস্তি সুজিতের, ইডির তলবে আপাতত স্থগিতাদেশ আদালতের 

EBBS Desk·
ভোটের মুখে স্বস্তি সুজিতের, ইডির তলবে আপাতত স্থগিতাদেশ আদালতের 

নিয়োগ সংক্রান্ত একটি পুরনো মামলায় রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে বড়সড় স্বস্তি দিল আদালত। ইডি যে অহেতুক হয়রানি করছে, এদিন আদালতের পর্যবেক্ষণে তা কার্যত প্রমাণিত হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। একটি নির্দিষ্ট মামলায় প্রায় দু’বছর আগে চার্জশিট জমা দিয়েছিল সিবিআই, যেখানে সুজিত বসুর কোনও নাম ছিল না। অথচ সেই একই মামলায় ভোটের মুখে গত ২ এপ্রিল থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি দফায় দফায় সমন পাঠিয়ে তাঁকে তলব করতে শুরু করে।

Sponsored

Sranchi In Article

তদন্তকারীদের ডাকে সাড়া দিয়ে এর আগে মন্ত্রী সুজিত বসু নিজে না গিয়ে তাঁর ছেলেকে পাঠিয়েছিলেন। কিন্তু ইডি সেই হাজিরা গ্রহণ করেনি এবং শুক্রবার তাঁকে পুনরায় সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেয়। এই টানাপড়েনের মাঝেই বিষয়টি আদালতের নজরে আনা হলে বিচারক স্পষ্ট জানিয়ে দেন, মন্ত্রী ইতিমধ্যেই ইডির তলবের সন্তোষজনক জবাব দিয়েছেন। পাশাপাশি বর্তমানে নির্বাচনের মরসুম চলায় এবং তিনি নিজে একজন প্রার্থী হওয়ায়, ভোটের কাজ চলাকালীন তাঁকে হাজিরা থেকে ছাড় দেওয়া হচ্ছে।

তৃণমূল শিবিরের দাবি, নির্বাচনের মুখে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে তৃণমূলের প্রার্থীদের চাপে ফেলার চেষ্টা করছে বিজেপি। সুজিত বসুর নাম সিবিআইয়ের চার্জশিটে না থাকা সত্ত্বেও কেন ইডি বারেবারে তাঁকে ডাকছে, তা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল জোড়াফুল শিবির। আদালতের এই নির্দেশের পর সেই অভিযোগ আরও জোরালো হল। আপাতত ভোটের লড়াইয়ে প্রচারে নামতে সুজিত বসুর আর কোনও আইনি বাধা রইল না।

আরও পড়ুন - দোকান ‘দিদিই’ বানিয়ে দিয়েছেন: জানালেন মোদিকে ঝালমুড়ি খাওয়ানো বিক্রেতার বাবা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from রাজ্য

View All →
‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

16h ago