কমিশনকে কড়া তোপ, গেরুয়া শিবিরকে ছড়ার ছন্দে তুলোধনা দেবাংশুর

ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃতে ধরনার দ্বিতীয় দিনে বিজেপি এবং নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন তৃণমূল আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। বলেন,"ভারতবর্ষের সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে ধরনায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর শুরুর সময় নির্বাচন কমিশন বলেছিল ২০০২-এর তালিকায় যাদের বাবা-মা, দাদু-ঠাকুমার নাম আছে কিংবা যাদের নিজেদের নাম আছে তাঁরা নিশ্চিন্তে থাকতে পারেন। প্রথমে ৫৮ লক্ষের নাম বাদ দিল। তারমধ্যে আনম্যাপড ছিল, বহু এমন জীবিত মানুষ ছিলেন যাদের মৃত বলা হয়েছিল। কিন্তু বিজেপির দেওয়া টার্গেট তো পূরণ হয়নি। সেই জন্যে এল লজিক্যাল ডিসক্রিপেন্সি। আমি নিজেও শুনানিতে ডাক পেয়েছিলাম। আমি ভট্টাচার্য বানান ইংরেজীতে bh দিয়ে লিখি এআইতে ট্রান্সলেট করে ওরা v দিয়ে শুরু করেছিল। ১০০ দিনের টাকা বন্ধ, আবাসের টাকা বন্ধ। বিজেপি যদি ক্ষমতা অর্জন করে হিটলারের মতো বাঙালিকে ওরা গ্যাস চেম্বারে বন্ধ করবে। বাংলায় তো জোড়াফুল ফুটবেই, অমিত শাহের টাকেও জোড়াফুল ফুটবে। বিজেপির বিরুদ্ধে শেষ দেওয়ালের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই দেওয়ালে চেষ্টা করেও কেউ ভাঙতে পারবে না। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং বার্থ সার্টিফিকেট জমা দেওয়ার পরেও এসআইআরে নাম বাদ গিয়েছে।"
Sponsored

শনিবার দেবাংশু নোটবন্দির প্রসঙ্গ তুলেও বিজেপিকে একহাত নেন। বলেন,"গোটা পৃথিবীতে ১৭ লক্ষ রোহিঙ্গা আছে। আর কাঁথির মেজো খোকারা বলছে বাংলায় নাকি দেড় কোটি রোহিঙ্গা আছে। এদের এই অঙ্কের দশা বলেই ২০০ বলে ৭৭ পায়। এই ধরনা মঞ্চের কিছুটা দূরেই একটা ধরনা মঞ্চ করুক বিজেপি, রাজ্যে থাকা রোহিঙ্গাদের দাঁড় করাক আমরা যাব দেখতে। বিজেপি একমাত্র নিজেদের ধান্দার বন্ধু।" এদিন ছড়া কেটেও বিজেপিকে ধুয়ে দেন দেবাংশু।
হাট্টিমা টিম টিম
এখন ডেইলি করে জিম
এখন বদলে যাওয়া দিনে
তাঁদের কেউ নিয়েছে কিনে।
জ্ঞানেশ এবং টিম
তাঁদের মালিক হলেন কিম
তাঁদের প্রসেস ঘোড়ার ডিম
ভাবে সবাই ছোটা ভীম
হাট্টিমাদের লক্ষ্য বদল
ডিম পাড়ে না মাঠে
সেই মাঠেতে লম্বা লাইন মাথার চাঁদি ফাটে
মাথায় তাঁদের শিংটা ভ্যানিস
বসেছে অ্যান্টেনা
দিল্লি থেকে রিমোট টিপে অর্ডার লেনাদেনা
হাট্টিমাদের দায়িত্ব আজ নাম বাতিলের হ্যাপা
সাদা দাড়ি মালিক তাঁদের বাংলা দেখেই ক্ষ্যাপা
যেই বাঙালি ব্রিটিশ খ্যাদায় শত্রু ওদের তাঁরা
মালিক জানে ক্ষেপলে ওরা করবে ভারত ছাড়া
হাট্টিমাদের ছোট্ট মালিক কাঁথিতে তাঁর বাড়ি
ব্রেকফাস্টে বাঙালি খান লাঞ্চে কয়েক হাঁড়ি
তাইতো আরেক অন্য মাঠে গেলেন মাটির মানুষ
তাই না দেখে চুপসে গেল দুই মালিকের ফানুশ
কালো পোশাক পরতে দেখে মালিকদয়ের চাপ
হাট্টিমাদের ভাট্টি জ্বলে ভীষণ রকম তাপ
হাট্টিমাদের মালিক হবে ভীষণ রকম জব্দ
সুদূর থেকে আসছে ভেসে হাওয়াই চটির শব্দ।
আরও পড়ুন- বিধানসভায় ভিত পুজো, এরপরে লালকেল্লায় ভাষণ দেবেন মমতাদি: চ্যালেঞ্জ কুণালের
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
1h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
2h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
3h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
4h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
5h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
6h ago
More from রাজ্য
View All →
গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
7h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
8h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
8h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
9h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
12h ago
