কলকাতা ২৬°সে
ব্রেকিং
আমরা করে দেখিয়েছি: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রথম জয় CJP-এর! কী জানালেন অভিজিৎদেশজুড়ে প্রবল আন্দোলনের চাপে অবশেষে ইস্তফা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানেরমোদির এক রিল পোস্টেই  বিশ্ব রেকর্ড! ২৪ ঘন্টায় অবাক করা ভিউNEET ইস্যুতে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্র! কী শর্ত দিলেন কিরেণ রিজিজুপ্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলেরশিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে কালো পোশাক পরে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ সাংসদদেরককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনাCJP-র অভিযান ঘিরে ধুন্ধুমার সংসদ থেকে যন্তরমন্তর, অভিজিৎ-কে তুলে নিয়ে গেল দিল্লি পুলিশবাড়ল রক্ষাকবচের মেয়াদ, অভিষেকের বিদেশ যাত্রা নিয়ে কী জানাল আদালততৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই থাকছে! কী জানাল হাইকোর্টআমরা করে দেখিয়েছি: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রথম জয় CJP-এর! কী জানালেন অভিজিৎদেশজুড়ে প্রবল আন্দোলনের চাপে অবশেষে ইস্তফা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানেরমোদির এক রিল পোস্টেই  বিশ্ব রেকর্ড! ২৪ ঘন্টায় অবাক করা ভিউNEET ইস্যুতে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্র! কী শর্ত দিলেন কিরেণ রিজিজুপ্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলেরশিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে কালো পোশাক পরে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ সাংসদদেরককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনাCJP-র অভিযান ঘিরে ধুন্ধুমার সংসদ থেকে যন্তরমন্তর, অভিজিৎ-কে তুলে নিয়ে গেল দিল্লি পুলিশবাড়ল রক্ষাকবচের মেয়াদ, অভিষেকের বিদেশ যাত্রা নিয়ে কী জানাল আদালততৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই থাকছে! কী জানাল হাইকোর্ট
রাজ্য

পৈলান হাটে ডায়াগনস্টিক কেন্দ্রের উদ্বোধন, স্বাস্থ্যসেবার সঙ্গে শিক্ষার নতুন উদ্যোগ পৈলান গ্রুপের

পৈলান হাটে ডায়াগনস্টিক কেন্দ্রের উদ্বোধন, স্বাস্থ্যসেবার সঙ্গে শিক্ষার নতুন উদ্যোগ পৈলান গ্রুপের

দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Parganas) আধুনিক স্বাস্থ্য পরিষেবার পরিধি আরও বিস্তৃত করতে পৈলান হাটে নতুন ডায়াগনস্টিক কেন্দ্র (Diagnostic Center) চালু করল এসএসআরএম ডায়াগনস্টিক (SSRM Diagnostics)। রবিবার পৈলান হাউজিং পার্কে (Pailan Housing Park) পৈলান গ্রুপ অব ইনস্টিটিউশন্স-এর (Pailan Group of Institutions) সহযোগিতায় কেন্দ্রটির উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে আয়োজন করা হয় একাধিক জনস্বাস্থ্যভিত্তিক কর্মসূচির, যার মূল লক্ষ্য ছিল প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি। 

Sponsored

Sranchi In Article

নতুন কেন্দ্রটির উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন, কৃষি বিপণন এবং প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী দিলীপ ঘোষ (Minister Dilip Ghosh)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতগাছিয়ার বিধায়ক অগ্নিশ্বর নস্কর, ফলতার বিধায়ক দেবাংশু পাণ্ডা, বেহালা পূর্বের বিধায়ক শঙ্কর শিকদার, উডল্যান্ডস হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. সপ্তর্ষি বসু, স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ ডা. পার্থ প্রতিম রায়, টাটা মেডিক্যাল সেন্টারের ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি ও প্যাথোলজি বিভাগের প্রধান ডা. সুবসমিত চক্রবর্তী, বিশিষ্ট সমাজকর্মী ও রাজনৈতিক ব্যক্তিত্ব দীপক হালদার, অভিজিৎ সরদার এবং রাকেশ সিং। 

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল স্বেচ্ছায় রক্তদান শিবির, বিনামূল্যে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, হোমিওপ্যাথি স্বাস্থ্য শিবির, চক্ষু পরীক্ষা ও দৃষ্টিশক্তি নির্ণয় শিবির। প্রথম ১০০ জন নিবন্ধিত উপভোক্তার মধ্যে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। চক্ষু পরীক্ষায় সহযোগিতা করে রেণুকা আই ইনস্টিটিউট, রক্তদান শিবিরে অংশ নেয় ওএম ব্লাড ব্যাঙ্ক এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরে চিকিৎসা পরিষেবা প্রদান করে ইউএমআরআই হাসপাতাল, কলকাতা (UMRI Hospital, Kolkata)।

এই উপলক্ষে প্রায় ৮০০ জনের অংশগ্রহণে স্বেচ্ছায় রক্তদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যার মধ্যে পৈলান গ্রুপ অব ইনস্টিটিউশন্স-এর প্রায় ২০০ জন শিক্ষার্থী রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করছে। আয়োজকদের মতে, তরুণ প্রজন্মের মধ্যে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতেই এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, ঠাকুরপুকুর থেকে আমতলা পর্যন্ত প্রায় দশ কিলোমিটার বিস্তীর্ণ অঞ্চলে আধুনিক রোগ নির্ণয়ের কোনও পূর্ণাঙ্গ ডায়াগনস্টিক কেন্দ্র নেই। ফলে এই নতুন কেন্দ্র চালু হওয়ায় এলাকার সাধারণ মানুষ উন্নত, নির্ভুল ও দ্রুত রোগ নির্ণয়ের সুবিধা পাবেন। একই সঙ্গে এখানে দিবারাত্র বিশিষ্ট চিকিৎসকমণ্ডলীর পরামর্শ পরিষেবাও উপলব্ধ থাকবে, যা এই অঞ্চলের স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করবে।

পৈলান গ্রুপ অব ইনস্টিটিউশন্স-এর ভাইস চেয়ারপার্সন মুনমুন সাহা (Munmun Saha, Vice Chairperson of Pailan Group of Institutions) বলেন, “পৈলান গ্রুপ সবসময়ই শিক্ষা ও সমাজকল্যাণকে সমান গুরুত্ব দিয়ে এসেছে। এই ডায়াগনস্টিক কেন্দ্র শুধু স্থানীয় মানুষের কাছে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবে না, আমাদের শিক্ষার্থীদের জন্যও বাস্তবভিত্তিক প্রশিক্ষণের নতুন দিগন্ত খুলে দেবে। শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক দায়বদ্ধতার এই সমন্বয়ই আমাদের ভবিষ্যতের পথচলার ভিত্তি।” 

পৈলান গ্রুপ অব ইনস্টিটিউশন্স-এর রেজিস্ট্রার কুণাল চক্রবর্তী (Kunal Chakrabarty) বলেন, “মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি এবং অপ্টোমেট্রি বিভাগের শিক্ষার্থীদের জন্য শিল্পক্ষেত্রভিত্তিক হাতে-কলমে প্রশিক্ষণ আজ সময়ের দাবি। এসএসআরএম ডায়াগনস্টিক-এর সঙ্গে এই উদ্যোগ শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেবে, যা তাদের দক্ষতা ও কর্মসংস্থানের সম্ভাবনাকে আরও শক্তিশালী করবে।”

এসএসআরএম ডায়াগনস্টিক-এর এক মুখপাত্র বলেন, “পৈলান হাটে এই নতুন কেন্দ্র চালুর মাধ্যমে দক্ষিণবঙ্গে আমাদের স্বাস্থ্য পরিষেবার নেটওয়ার্ক আরও শক্তিশালী হল। আমরা শুধু নির্ভুল রোগ নির্ণয় নয়, প্রতিরোধমূলক স্বাস্থ্যসচেতনতা, দ্রুত রোগ শনাক্তকরণ এবং সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে এই অংশীদারিত্ব ভবিষ্যতের দক্ষ স্বাস্থ্যকর্মী তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।” 

প্যাথোলজি ও প্রতিরোধমূলক স্বাস্থ্য পরিষেবায় কাজ করা এসএসআরএম ডায়াগনস্টিক তাদের ‘Diagnose. Prevent. Cure.’ দর্শনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তে আধুনিক, নির্ভুল ও রোগীকেন্দ্রিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে পরিষেবা সম্প্রসারণের কাজ চালিয়ে যাচ্ছে। পৈলান হাটের নতুন কেন্দ্র সেই সম্প্রসারণের পথেই আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

 

 

 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

রাজ্য

সাহিত্যপ্রতিভার খোঁজে 'সাপ্তাহিক বর্তমান'! মৌ রায়চৌধুরী স্মৃতি পুরস্কার পেলেন ৩ গল্পকার

২৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

নিউ আলিপুরে মরণোত্তর দেহ - রক্তদান শিবির,  বিশেষ সংবর্ধনা সমাজসেবীদের

২৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

অফিসে ঢুকলেই মোবাইলে হবে হাজিরা! বায়োমেট্রিকের দীর্ঘ লাইন এড়াতে নয়া প্রযুক্তি নবান্নে

২৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

‘হর ঘর তিরঙ্গা’ নিয়ে তৎপর নবান্ন, ৯ থেকে ১৭ অগাস্ট রাজ্যজুড়ে বিশেষ কর্মসূচির নির্দেশ

২৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

টেন্ডার ছাড়াই কল্যাণী এইমসে গুজরাতের সংস্থাকে বিশ্রামাগার তৈরির বরাত!

২৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

সমুদ্রে ট্রলার দুর্ঘটনায় মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা মুখ্যমন্ত্রীর, চাকরি ও ভাতার আশ্বাস

২৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from রাজ্য

View All →