প্রতিদিন প্রকাশিত হবে সাপ্লিমেন্টারি তালিকা ! হাইকোর্টকে চিঠি কমিশনের

সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ নিয়ে প্রতিদিন একটা করে নতুন নাটক নির্বাচন কমিশনের। এবার জানানো হল প্রতিদিন সন্ধ্যায় নাকি এই তালিকা প্রকাশ করতে চাইছে নির্বাচন কমিশন। বুধবার এই মর্মে কলকাতা হাইকোর্টকে (Calcutta High Court) চিঠি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে হাইকোর্ট যদি প্রতিদিন বিকেল পাঁচটার মধ্যে রিপোর্ট দিতে পারে তাহলে আসন্ন ভোটের কথা মাথায় রেখে প্রতিদিন সন্ধ্যায় নাকি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে পারবে নির্বাচন কমিশন (ECI)।
Sponsored

রাজ্যে প্রথম দফার নির্বাচনের আর একমাসও বাকি নেই। সুপ্রিম (Supreme Court) নির্দেশে হাইকোর্টের বিচারপতিরা বিচারাধীন ভোটারদের নথি পরীক্ষা করে রিপোর্ট দিচ্ছেন, তারপর কমিশন তালিকা প্রকাশ করছে। প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হয়েছে সোমবার মধ্যরাতে। তারপর থেকে সফটওয়্যারে একের পর এক প্রযুক্তিগত ত্রুটির কথা উল্লেখ করা হয়েছে। রাতারাতি রাজ্যের প্রায় সব ভোটারের নাম অ্যাডজুডিকেশন তালিকায় চলে যায়। ডিলিটেড দেখানো হয় লক্ষ লক্ষ ভোটারকে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাওয়ার পর যাঁদের নামে কোনও সমস্যা ছিল না মঙ্গলবার মধ্যরাতে দেখা যায় তাঁদের নামও বিচারাধীন হয়ে গেছে। ইতিমধ্যেই বিষয়টিকে 'টেকনিক্যাল ফল্ট' বলে দায় এড়ানোর চেষ্টা করেছে কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল (Manoj Agarwal) জানান কমিশনের সাইট 'হ্যাক' হয়ে যাওয়াতেই নাকি এই সমস্যা হয় যা পরবর্তীতে সমাধান করা হয়েছে। প্রতিবাদে সরব রাজ্যের শাসকদল। জনগণের ট্যাক্সের টাকায় চলা কমিশনের এই দায়িত্বজ্ঞানহীন অপরিকল্পিত এসআইআরে বাংলায় ইতিমধ্যেই ২০০ জনের বেশি মৃত্যু হয়েছে। অথচ বারবার কমিশন ইচ্ছাকৃতভাবে মানুষকে সমস্যায় ফেলছে। যে দশ লক্ষের নাম সাপ্লিমেন্টারি তালিকায় প্রকাশিত হয়েছে তার মধ্যে অন্তত ৪০ শতাংশ নাম বাদ পড়েছে। আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মনে। প্রথম তালিকা প্রকাশ করতেই যদি এতদিন লেগে যায় তাহলে বাকি বিচারাধীনদের নাম কবে জানা যাবে, ইতিমধ্যেই সে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই পরিস্থিতিতে এবার প্রত্যেকদিন সন্ধ্যায় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করার কথা হাইকোর্টকে জানালো কমিশন। ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
Just now

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
1h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
2h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
3h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
4h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
5h ago
More from রাজ্য
View All →
বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
5h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
6h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
9h ago

স্ত্রী-পুত্রের পর এবার মদনকে তলব ইডির
9h ago

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় প্রাক্তন সাংসদ শুভাশিসকে তলব ইডির
10h ago
