Site Logo

রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সি হানা, মঙ্গলের সকালে দুর্গাপুর-আসানসোলে ইডি অভিযান

EBBS Desk·
রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সি হানা, মঙ্গলের সকালে দুর্গাপুর-আসানসোলে ইডি অভিযান

রাজ্যে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই এজেন্সি দিয়ে বাংলার মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে বিজেপি (BJP)। গত মাসে আইপ্যাকের অফিসে ইডি অভিযানের পর ভোটমুখী বাংলায় ফের কেন্দ্রীয় এজেন্সির হানা। বালি ও কয়লা পাচারের তদন্তে মঙ্গলবার সকাল থেকে দুর্গাপুর ও আসানসোলের বিভিন্ন জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান শুরু হয়েছে। এদিন ভোর সাড়ে ৬টা নাগাদ কলকাতা থেকে তিনটি গাড়ি করে ইডির (ED)একটি দল পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় পৌঁছয়। পাঞ্জাবি মোড় এলাকায় ব্যবসায়ী রমেশ বনসলের বাড়িতে তল্লাশি চালানো হয়। সুমিত বনসল এবং অমিত বনসলের বাড়িতেও খানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি।

Sponsored

Sranchi In Article

ইডির তদন্তকারীদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও।জামুড়িয়ার হার্ডওয়ারের দোকানে তল্লাশি চলছে। পান্ডবেশ্বরের নবগ্রাম এবং দুর্গাপুরের একটি ঠিকানাতেও রয়েছেন ইডি আধিকারিকরা।বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলের দুর্গাপুর সিটি সেন্টারের বাড়িতে তল্লাশি চালানোর পাশাপাশি তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।বালি এবং কয়লা পাচার মামলায় আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়টি খতিয়‌ে দেখতেই এই তল্লাশি অভিযান বলে কেন্দ্রীয় তদন্তকারীদের তরফে দাবি করা হয়েছে।

-

-

-

-

-

-

-

-

 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from রাজ্য

View All →