কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। মন্ত্রীর মুখের এই বিশেষ আঞ্চলিক শব্দটিকে কেন্দ্র করেই এখন শিক্ষাঙ্গন থেকে শুরু করে ভাষাবিদদের অন্দরে তীব্র বিতর্ক!
কলেজে ভর্তি-দুর্নীতির প্রসঙ্গ টেনে সম্প্রতি একটি সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, ‘‘কোথাও যদি কলেজে ভর্তি নিয়ে কেউ টাকা তুলছে, সে যে-ই হোক, হঠাৎ বিজেপি-ও যদি হয়, শোনা যায়, স্যাঁটা গরম করে দেওয়া হবে।’’ এই শব্দের অর্থ খুঁজতে গিয়ে যখন রাজ্য রাজনীতি ও শিক্ষা মহলে হইচই পড়ে যায়, তখন নিজের জেলা বীরভূমের ভাষার দোহাই দিয়েছেন মন্ত্রী। তাঁর দাবি, বীরভূমে এর অর্থ হলো ‘উচিত শিক্ষা দেওয়া’ বা ‘কঠোর শাস্তি দেওয়া’। তিনি স্পষ্টই জানান, বীরভূমের সন্তান হিসেবে তিনি নিজের আঞ্চলিক ভাষায় কথা বলবেনই।
তবে মন্ত্রীর এই ব্যাখ্যা মানতে নারাজ রাজ্যের সাহিত্যিক ও ভাষাবিদেরা। সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় স্পষ্টই জানিয়ে দিয়েছেন, ‘‘এটি ভাল শব্দ নয়। যৌনাঙ্গ অর্থে ব্যবহার করা হয়ে থাকে।’’ ভাষাবিদ তথা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য পবিত্র সরকারও জানান, এমন শব্দ তিনি আগে শোনেননি। ‘বাংলা অকথ্য শব্দের অভিধান’-এও এই শব্দটিকে আপত্তিকর হিসেবেই দেখানো হয়েছে। শিক্ষাদফতরের মতো একটি সংবেদনশীল দফতরের শীর্ষে বসে মন্ত্রীর এই ধরণের শব্দপ্রয়োগ রুচিবোধের পরিপন্থী বলেই মনে করছে শিক্ষা মহলের একাংশ।
আরও পড়ুন- পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল
_
_
Sponsored

_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
1h ago

স্ত্রী-পুত্রের পর এবার মদনকে তলব ইডির
1h ago

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় প্রাক্তন সাংসদ শুভাশিসকে তলব ইডির
2h ago

'তোমাকে ছাড়া চিনি না’: নেত্রীকে কৃতজ্ঞতা! তর্পণের প্রকৃত মঞ্চেই অবস্থান শহিদ পরিবারের
5h ago

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
12h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
13h ago





