কাটছে অচলাবস্থা! স্থায়ী উপাচার্য পেল রাজ্যের আরও আট বিশ্ববিদ্যালয়

দীর্ঘদিনের উপাচার্য নিয়োগ–জট অবশেষে কাটতে চলেছে। রাজ্যের ১১টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন ধরে আটকে থাকায় প্রশাসনিক ও শিক্ষাগত কাজকর্মে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সেই পরিস্থিতিতে স্বস্তির ইঙ্গিত মিলল। এর মধ্যে আটটি বিশ্ববিদ্যালয়ের জন্য স্থায়ী উপাচার্যের নাম চূড়ান্ত হয়েছে। তবে এখনও তিনটি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি।
Sponsored

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, নির্বাচিত আটটি বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে উপাচার্য নিয়োগ প্রক্রিয়া কার্যকর করতে হবে। চূড়ান্ত তালিকা অনুযায়ী, সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পাচ্ছেন অয়ন ভট্টাচার্য। কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন সঞ্চারী রায় মুখোপাধ্যায়। হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়েছে নিমাইচন্দ্র সাহাকে। রানিগঞ্জ বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পাচ্ছেন অর্ণব সেন। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন মিতা বন্দ্যোপাধ্যায়। বাবাসাহেব অম্বেডকর এডুকেশন ইউনিভার্সিটিতে উপাচার্য হিসেবে নিযুক্ত হলেন অরুণাশিস গোস্বামী। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন দেবব্রত বসু এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির দায়িত্ব পাচ্ছেন দেবব্রত মিত্র।
Sponsored

তবে এখনও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় এবং মৌলানা আবুল কালাম আজাদ টেকনোলজি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ প্রক্রিয়া ঝুলে রয়েছে। এই তিনটি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ইউ ইউ ললিতের নেতৃত্বাধীন কমিটি আগের প্যানেল থেকে কোনও নাম বেছে নিতে পারবে না বলে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করে ইন্টারভিউ নিতে হবে। চার সপ্তাহের মধ্যে নিয়োগ সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
Sponsored

প্রশাসনিক মহলের মতে, আটটি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ হলে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটবে এবং শিক্ষাগত ও প্রশাসনিক কাজকর্মে গতি ফিরবে। বাকি তিনটি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও দ্রুত প্রক্রিয়া সম্পন্ন হলে রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থায় স্থিতিশীলতা আসবে বলেই আশা।
Sponsored

Sponsored

_
Sponsored

_
_
_
_
_
Related Articles

'তোমাকে ছাড়া চিনি না’: নেত্রীকে কৃতজ্ঞতা! তর্পণের প্রকৃত মঞ্চেই অবস্থান শহিদ পরিবারের
2h ago

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
10h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
11h ago

শিক্ষক বদলিতে ‘সুপারিশ-সংস্কৃতি’ শেষ, চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বৃদ্ধির আশ্বাস শিক্ষামন্ত্রীর
11h ago

গ্রেফতারির পর আদালত থেকে জামিন পেলেন অসিত মজুমদার
13h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
14h ago





