ঝাড়গ্রামে হাতির তাণ্ডব, ২৪ ঘণ্টায় জোড়া মৃত্যু! লোধাশুলিতে বন দফতরের গাড়ি ঠেলল 'রামলাল'

ঝাড়গ্রামে ফের হাতির তাণ্ডব। ভাইরাল হল 'রামলাল'(Ramlal)-এর দাপটের ভিডিও। জঙ্গল এলাকার একটি গাড়িকে শুঁড় দিয়ে ঠেলে বেশ কিছুটা দূর এগিয়ে নিয়ে যেতে দেখা গেল ওই দাঁতালকে। ঘটনাটি ঘটেছে লোধাশুলি রেঞ্জ এলাকায়। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির সামনে এসে দাঁড়ায় হাতিটি। এরপর শুঁড় দিয়ে গাড়িটিকে ধাক্কা মেরে সরাতে শুরু করে সে। মুহূর্তেই আতঙ্ক ছড়ায় এলাকায়। তবে গাড়ির ভিতরে কেউ ছিল কি না, তা এখনও স্পষ্ট নয়। এদিকে একই দিনে হাতির হানায় ফের প্রাণ গেল এক যুবকের। বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রামের মাণিকপাড়া রেঞ্জের সাতপাটি এলাকায় ঘটনাটি ঘটে। মৃতের নাম মঙ্গল মুর্মু (৩৩)। আরও পড়ুন: পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: জীবন-জীবিকা রক্ষায় গর্জে উঠল তৃণমূল
Sponsored

বন দফতর সূত্রে খবর, কংসাবতী নদীর ধারে একটি গাছের নিচে বসে থাকার সময় আচমকাই একটি হাতি তাঁর উপর চড়াও হয়। প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করলে হাতিটি শুঁড়ে পেঁচিয়ে তাঁকে আছাড় মারে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। তার আগের দিন, বুধবারও লোধাশুলি রেঞ্জের পূর্ণাপানির জঙ্গলে হাতি দেখতে গিয়ে প্রাণ হারান এক তরুণ। মৃত নীতিশ মাহাতোর বয়স ছিল ১৯ বছর। পরপর এই দুটি মৃত্যুর ঘটনায় জঙ্গল জুড়ে যেমন ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে। এ বিষয়ে জঙ্গলমহল স্বরাজ মোর্চার কেন্দ্রীয় সভাপতি অশোক মাহাতো বলেন, "ভবিষ্যতে এমন ঘটনা রুখতে সরকারকে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণে উদ্যোগী হতে হবে। যাতে হাতি ও মানুষ উভয় সুরক্ষিত থাকে।" বন দফতরের দাবি, বারবার সতর্ক করা হলেও অনেকেই কৌতূহলবশত জঙ্গলে হাতি দেখতে চলে যাচ্ছেন। সেই কারণেই বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
Just now

স্ত্রী-পুত্রের পর এবার মদনকে তলব ইডির
1h ago

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় প্রাক্তন সাংসদ শুভাশিসকে তলব ইডির
1h ago

'তোমাকে ছাড়া চিনি না’: নেত্রীকে কৃতজ্ঞতা! তর্পণের প্রকৃত মঞ্চেই অবস্থান শহিদ পরিবারের
5h ago

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
12h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
13h ago





