সুপ্রিম নির্দেশ সত্ত্বেও অধরা ট্রাইবুনাল, ভোটের মুখে প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ ছিল। কিন্তু কাজের বেলায় সেই তিমিরেই পড়ে রইল বিচারবিভাগীয় ট্রাইবুনাল। তালিকা থেকে বাদ পড়া ভোটারদের আবেদনের নিষ্পত্তি করতে যে ট্রাইবুনাল গড়ার কথা ছিল, ভোটের মুখে তা কার্যত বিশ বাঁও জলে। ফলে প্রথম দফার ভোটে লড়তে চাওয়া যে সব প্রার্থীদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে, তাঁদের রাজনৈতিক ভবিষ্যৎ এখন সুতোর ওপর ঝুলছে।
Sponsored

প্রশাসনিক সূত্রের খবর, ট্রাইবুনালের জন্য নামকাওয়াস্তে জায়গা নির্দিষ্ট করা হলেও, অবসরপ্রাপ্ত বিচারপতিদের বসার মতো ন্যূনতম পরিকাঠামো এখনও তৈরি হয়নি। কোথায় শুনানি হবে, নথিপত্রই বা কোথায় জমা পড়বে— তা নিয়ে শনিবার রাত পর্যন্ত কোনও স্পষ্ট দিশা মেলেনি। ফলে ট্রাইবুনালের কাজ কবে থেকে ঢিমেতাল ছেড়ে গতি পাবে, তা নিয়ে প্রশাসনের অন্দরেই ধোঁয়াশা তৈরি হয়েছে।
৬ এপ্রিল প্রথম দফার ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। নিয়ম অনুযায়ী, ভোটার তালিকায় নাম না থাকলে প্রার্থী হওয়া অসম্ভব। ইতিমধ্যেই বহু প্রার্থীর নাম জুডিশিয়াল অফিসারদের স্ক্রুটিনিতে বাতিল হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ট্রাইবুনাল যদি সোমবারের মধ্যে সক্রিয় না হয়, তবে ওই সব প্রার্থীরা আর আবেদনের সুযোগই পাবেন না। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বা আইনি জটিলতায় অনেক আসনেই লড়াইয়ের সমীকরণ বদলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নবান্ন ও কমিশন সূত্রের খবর, অবসরপ্রাপ্ত বিচারপতিরা নির্দিষ্ট আইনি প্রক্রিয়া মেনেই শুনানি করতে চান। কিন্তু পরিকাঠামোর অভাবে সোমবারের মধ্যে সেই প্রক্রিয়া শুরু করা একপ্রকার অসম্ভব বলেই মনে করছেন আধিকারিকদের একাংশ। এই প্রশাসনিক ব্যর্থতায় ক্ষোভ বাড়ছে রাজনৈতিক মহলে। পরিস্থিতি বেগতিক বুঝে প্রার্থীদের আইনজীবীরা হাত গুটিয়ে বসে নেই। জানা গিয়েছে, ট্রাইবুনাল সক্রিয় না হওয়ার বিষয়টি নিয়ে আগামী সোমবারই সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করতে পারেন তাঁরা। সর্বোচ্চ আদালতের নির্দেশের পরেও কেন পরিকাঠামো গড়তে এই গড়িমসি, তা নিয়ে নতুন করে আইনি লড়াইয়ের পথ প্রশস্ত হচ্ছে। ভোটের দামামা বাজার পর এই টালবাহানা আদতে প্রশাসনিক সদিচ্ছা নিয়েই বড়সড় প্রশ্ন তুলে দিল।
আরও পড়ুন- তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আর্জি খারিজ, রাজ্যকে কী নির্দেশ আদালতের
Just now

পুলকার দুর্ঘটনার পর আজ মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী, যাবেন গোবিন্দপুর রেলগেটেও
1h ago

‘হাউসের সদস্যই নন, তাও অহেতুক অভিষেককে টানা কেন?’ স্পিকারের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ কুণালের
6h ago

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
14h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
16h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
16h ago
More from রাজ্য
View All →
কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
17h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
18h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
19h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
20h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
21h ago
