কড়া নিরাপত্তা, সর্বক্ষণ ওয়েব কাস্টিং এবং কমিশনের নিবিড় নজরদারির মধ্যেই শান্তিপূর্ণভাবে শেষ হল ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচন। ভোটের হার পৌঁছল ৮৬.১১ শতাংশে। সাংবাদিক বৈঠকে রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস ও অরিন্দম নিয়োগী জানান, বিকেল পাঁচটা পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী ফলতায় মোট ভোট পড়েছে ৮৬.১১ শতাংশ। কমিশনের দাবি, গত লোকসভা নির্বাচনের তুলনায়ও এই হার অনেক বেশি। উল্লেখযোগ্যভাবে, গত মাসের ২৯ তারিখে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় এই কেন্দ্রেই নানা উত্তেজনা ও টানাপোড়েনের মধ্যে ভোটদানের হার নেমে গিয়েছিল প্রায় ৩১ শতাংশে। সেই জায়গা থেকে পুনর্নির্বাচনে এত বেশি সংখ্যক ভোটারের অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
কমিশন সূত্রে খবর, এবার গোটা কেন্দ্র জুড়ে নিরাপত্তা ও পর্যবেক্ষণে বিশেষ জোর দেওয়া হয়েছিল। ফলতা বিধানসভা এলাকার মোট ২৮৫টি ভোটগ্রহণ কেন্দ্রের প্রতিটি বুথেই ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা করা হয়। সংবেদনশীল বুথগুলিতে ভিতরে দু’টি এবং বাইরে একটি করে ক্যামেরা বসানো হয়েছিল। সকাল থেকেই কমিশনের কন্ট্রোল রুম থেকে সরাসরি নজরদারি চালানো হয় ভোটগ্রহণের ওপর। কমিশনের দাবি, এই কড়া নজরদারির ফলেই বড় কোনও অশান্তি বা আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ সামনে আসেনি। ভোটারদের মধ্যেও ছিল উৎসবের আমেজ। সকাল থেকেই বিভিন্ন বুথে লম্বা লাইন চোখে পড়ে। মহিলা ও প্রবীণ ভোটারদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।
এবার নজর গণনার দিকে। নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ২৪ মে ডায়মন্ড হারবার উইমেন্স ইউনিভার্সিটিতে ভোট গণনা হবে। সকাল আটটা থেকে গণনা শুরু হওয়ার কথা। একটি হলঘরে ২০টি টেবিলে চলবে গণনার কাজ। মোট ২১ রাউন্ড শেষে স্পষ্ট হবে ফলতা বিধানসভা কেন্দ্রের চূড়ান্ত রায়।
আরও পড়ুন- KMC-র কাউন্সিলরদের নিয়ে শুক্রবার বৈঠকে দলনেত্রী, থাকবেন অভিষেকও
_
_
_
_
_
_
_ভোট পড়ল ৮৬ শতাংশের বেশি! শান্তিপূর্ণভাবে মিটল ফলতার পুনর্নির্বাচন
Sponsored

Sponsored

Sponsored

More from রাজ্য
View All →
ফতোয়া থেকে আন্দোলনে বাধা-কোন পথে দেশ? জানতে বই পড়ার ডাক বিমানের, চণ্ডীপাঠ নিয়েও মন্তব্য
16h ago

"ভারতের ইতিহাসে এমন SIR কখনও হয়নি", গণ কনভেনশনে গর্জে উঠলেন লাভাসা-প্রকাশ- জহররা
18h ago

জাঙ্গিপাড়ায় তৃণমূল উপপ্রধানকে খালি গায়ে কোমরে দড়ি বেঁধে ঘোরানোর অভিযোগ, কাঠগড়ায় বিজেপি
18h ago

পোস্ট মুছব না: কলকাতা পুলিশের নোটিশের পাল্টা হুঁশিয়ারি মহুয়ার
18h ago

নতুন শিল্প বিনিয়োগ টানতে নেদারল্যান্ডসের সঙ্গে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ রাজ্যের
19h ago







