'স্কুলস্তর থেকেই ফিনান্সিয়াল লিটারেসি পড়ানো উচিত', বেঙ্গল রাইজিং বিসনেস সামিটে মন্তব্য সুকান্তর

দেশের ভবিষ্যৎ প্রজন্মকে অর্থনৈতিকভাবে সচেতন ও আত্মনির্ভর করে তুলতে স্কুল স্তর থেকেই ফিনান্সিয়াল লিটারেসি (আর্থিক শিক্ষা) পড়ানো উচিত বলে মনে করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। রবিবার কলকাতায় অনুষ্ঠিত 'বেঙ্গল রাইজিং: ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট ২০২৬'-এ বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা যতটা গুরুত্বপূর্ণ, ততটাই জরুরি আর্থিক শিক্ষাও।
Sponsored

এতদিন দেশে সাক্ষরতার উপর জোর দেওয়া হলেও এখন সময় এসেছে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই অর্থনৈতিক বিষয় সম্পর্কে সচেতন করে তোলার। তাঁর কথায়, "শেয়ার বাজার কী, আইপিও কী, এসআইপি কী, কীভাবে বিনিয়োগ করতে হয় এই ন্যূনতম জ্ঞান প্রত্যেক ছাত্রছাত্রীর থাকা উচিত। তাই স্কুলের পাঠ্যক্রমে ফিনান্সিয়াল লিটারেসি অন্তর্ভুক্ত করা একান্ত প্রয়োজন।
Sponsored

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর এই ভাবনাকে স্বাগত জানিয়েছেন এদিনের বেঙ্গল রাইজিং বিসনেস সামিটের উদ্যোক্তা সংস্থা স্কুল অফ ডে টেডার্সের প্রতিষ্ঠাতা ও সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট ভোলানাথ দাস। তিনি বলেন, বহুদিন ধরে তারা এই দাবী করে আসছেন। এদিন শিক্ষা প্রতিমন্ত্রীর ভাবনা শুনেও তাদের ভালো লাগল।
Sponsored

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ খগেন মুর্মু।সারা দিনব্যাপী এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন শেয়ার বাজার ও আর্থিক ক্ষেত্রের বিশেষজ্ঞ, সেবি-নিবন্ধিত পেশাদার, বিনিয়োগকারী, ট্রেডার, উদ্যোক্তা, কর্পোরেট প্রতিনিধিসহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে ২০০-রও বেশি প্রতিনিধি অংশ নেন।সম্মেলনে আর্থিক পরিকল্পনা, বিনিয়োগের কৌশল, ঝুঁকি ব্যবস্থাপনা, সম্পদ গঠন এবং বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে একাধিক বিশেষজ্ঞ বক্তৃতা, প্যানেল আলোচনা ও প্রশিক্ষণমূলক কর্মশালার আয়োজন করা হয়। বক্তারা অংশগ্রহণকারীদের সচেতন ও তথ্যভিত্তিক বিনিয়োগের ওপর জোর দেওয়া হয়।
Sponsored

Sponsored

Sponsored

Related Articles

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
2h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
3h ago

শিক্ষক বদলিতে ‘সুপারিশ-সংস্কৃতি’ শেষ, চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বৃদ্ধির আশ্বাস শিক্ষামন্ত্রীর
4h ago

গ্রেফতারির পর আদালত থেকে জামিন পেলেন অসিত মজুমদার
5h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
6h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
7h ago





