রবিবারের সকালে উত্তর ২৪ পরগনার অশোকনগরে (Ashokenagar, North 24 Parganas)৮ নম্বর এলাকায় আগ্নেয়াস্ত্র উদ্ধার ঘিরে চাঞ্চল্য। CID এক সন্দেহভাজন মহিলাকে আটক করেছে। ধৃতের কাছ থেকে ৬টি আগ্নেয়াস্ত্র, প্রায় ২০০ রাউন্ড কার্তুজ এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। প্রাথমিক অনুমান, বিহার থেকে ওইসব অস্ত্র নিয়ে আসা হয়েছিল। আটক মহিলার নাম পূজা বিশ্বাস (Pooja Biswas),বাড়ি হাবড়ায়। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করছে এই অস্ত্র কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল। এর সঙ্গে কোনও বড় চক্র জড়িত কি না, তাও খতিয়ে দেখছে সিআইডি।
অশোকনগরে উদ্ধার আগ্নেয়াস্ত্র, আটক ১ সন্দেহভাজন
Sponsored

Sponsored

Sponsored

More from রাজ্য
View All →
জাঙ্গিপাড়ায় তৃণমূল উপপ্রধানকে খালি গায়ে কোমরে দড়ি বেঁধে ঘোরানোর অভিযোগ, কাঠগড়ায় বিজেপি
17h ago

পোস্ট মুছব না: কলকাতা পুলিশের নোটিশের পাল্টা হুঁশিয়ারি মহুয়ার
18h ago

নতুন শিল্প বিনিয়োগ টানতে নেদারল্যান্ডসের সঙ্গে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ রাজ্যের
18h ago

প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ, ১৯টি ডিপিএসসিতে নতুন চেয়ারম্যান নিয়োগ রাজ্যের
18h ago

এজলাসে বসার আগে রক্তদান! কলকাতা হাইকোর্টে বিরল নজির প্রধান বিচারপতির
19h ago







