বসিরহাট ( Basirhat) উপ-সংশোধনাগারে পচা খাবার ( Food) খেয়ে অসুস্থ হয়ে পড়লেন প্রায় ১৮ জন বন্দি। একদিকে পচা খাবার ধরতে রেস্তোরাঁ, ফুডকোর্ট, রাস্তার ধারের দোকানগুলিতে অভিযান চালাচ্ছে ইবি। কেজি কেজি পচা মাংস নর্দমায় ফেলছে। আর এবার এই সরকারই জেলে খাওয়াচ্ছে পচে যাওয়া অখাদ্য খাবার।
আরও পড়ুন: সবচেয়ে বড় দালাল! টাকা নেওয়ার খোঁচা দেওয়ায় ঋতব্রতকে ধুয়ে দিলেন কল্যাণ
সূত্রের খবর, সংশোধনাগারে পরিবেশন করা হয়েছিল পচা খাবার। এরজেরেই একসঙ্গে এতজন অসুস্থ হয়ে পড়েন একাধিক বন্দিরা। খবর জানাজানি হতেই জেলের ভিতরে পৌঁছয় চিকিৎসকদের একটি দল। চাপে পড়েছে শুভেন্দু সরকার। সংশোধনাগার কর্তৃপক্ষের তরফে জানান হয়েছে, চিকিৎসার পরেও কারও শারীরিক অবস্থার উন্নতি না হলে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হতে পারে। একসঙ্গে এতজন বন্দি অসুস্থ হয়ে পড়ায় সংশোধনাগারে পরিবেশিত খাবারের গুণমান এবং খাদ্য নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয় সংশোধনাগার কর্তৃপক্ষের মধ্যে। খবর পেয়ে দ্রুত স্বাস্থ্য দফতরকে বিষয়টি জানানো হয়।
খাবার থেকেই অসুস্থতা হয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়। তবে প্রাথমিক ভাবে খাদ্যে বিষক্রিয়ার ( Food Poisoning) অভিযোগ সামনে এসেছে। খাবারের নমুনা পরীক্ষা এবং সংশোধনাগারের রান্নাঘরের পরিবেশ ও খাবার প্রস্তুতির পদ্ধতি কীভাবে সংশোধনাগারের মতো নিয়ন্ত্রিত পরিবেশে একসঙ্গে এতজন বন্দি অসুস্থ হয়ে পড়ল? উঠছে প্রশ্ন। সরকার যে দায়সারা কাজ করছে এর থেকেই প্রমাণ মিলছে। এই ঘটনার পর সংশোধনাগারের খাবারের মান ও খাদ্য নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নজরদারি আরও জোরদার করার দাবি উঠেছে। পাশাপাশি সরকারি হাসপাতালগুলি থেকেও গা ঘিন ঘিন করা দৃশ্য প্রকাশ্যে এসেছে। অস্বাস্থ্যকর পরিবেশে চলছে রোগীদের রান্না।
















