বহরমপুরে রেল দুর্ঘটনায় সিগন্যালে সমস্যা নেই, গ্রেফতার গেটম্যান, সাসপেন্ড ২

বহরমপুরে দুর্ঘটনা কাণ্ডে কড়া ব্যবস্থা নিল রেল। শুক্রবার সকালে লাইন পারাপারের সময় ট্রেনে ধাক্কা পুলকারের। বহরমপুরে গোবিন্দপুরে মর্মান্তিক দুর্ঘটনায় প্রথমে তিন জনের মৃত্যু হয়। পরে আরও ২ জনের মৃত্যু হয় হাসপাতালে, আহত হয়েছে আরও চারজন।চালকের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় গেটম্যান অনুপ কর্মকারকে গ্রেফতার করা হয়েছে। রেলের তরফে কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে গেটম্যান ও সুপারভাইজারকে। ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের জন্য হাওড়া থেকে টিম পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেবে রেল।
Sponsored

ঘটনাস্থলে গিয়ে অধীর চৌধুরী বলেন, একদিকে আজ হাইড্রোজেন ট্রেন উদ্বোধন হবে, কিন্তু প্রাথমিক সুরক্ষাটুকু নেই। এটা রেলের গাফিলতির কারণে ঘটেছে। ঘটনাস্থল থেকেই বহরমপুরের প্রাক্তন সাংসদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ফোন করেন। এরপর মৃতের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের আশ্বাস দেন।
Sponsored

স্থানীয় অভিযোগ, মদ-গাঁজা খেয়ে দিনভর নেশাগ্রস্ত হয়ে থাকতেন গেটম্যান। সেই অবস্থাতেই কাজও করতেন। ফলে অধিকাংশ দিনই গেট বন্ধ করার পর তা খুলতে ভুলে যেতেন। বহরমপুরে কর্ণসুবর্ণ ও গোবিন্দপুর স্টেশনের মাঝে প্রথমে একটি আপ ট্রেন যায়। গেট তুলে দেওয়ার পর ওই পুলকার যেতেই ট্র্যাকে চলে আসে নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন। সেইসময় কোনও গেটম্যান ছিলেন না বলেই দাবি প্রত্যক্ষদর্শীদের।
Sponsored

Sponsored

রেলমন্ত্রী জানিয়েছেন, গেটম্যানকে গ্রেফতার করে রেল প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। মুর্শিদাবাদ জেলার কর্ণসুবর্ণ রেল দুর্ঘটনায় এখনও পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। দু’জন স্কুল পড়ুয়া, একজন প্রবীন সাইকেল আরোহী। অন্যদিকে, এই ঘটনায় আহত হয়েছেন আরও ছ’জন স্কুল পড়ুয়া। তাদের ভর্তি করা হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। গাড়ির চালকের অবস্থা আশঙ্কাজনক রয়েছে।
Sponsored

রেলের পক্ষ থেকে প্রাথমিকভাবে জানানো হয়েছে, সিগন্যালের কোনও সমস্যা ছিল না। সেক্ষেত্রে গেটম্যানের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় কোনও ব্যক্তির দোষ থাকলে তাঁকে কড়া শাস্তি দেওয়ার কথা জানিয়েছেন মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ।
Sponsored

Related Articles

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
3h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
4h ago

শিক্ষক বদলিতে ‘সুপারিশ-সংস্কৃতি’ শেষ, চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বৃদ্ধির আশ্বাস শিক্ষামন্ত্রীর
5h ago

গ্রেফতারির পর আদালত থেকে জামিন পেলেন অসিত মজুমদার
7h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
8h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
8h ago





