একুশে জুলাইয়ে বিড়লা প্ল্যানেটরিয়ামে শহিদ স্মরণে তৃণমূল কংগ্রেস। কোচবিহার থেকে কাকদ্বীপ, দিঘা থেকে দার্জিলিং রাজ্যের সমস্ত প্রান্ত থেকে এসেছেন তৃণমূল নেতা-কর্মী-সমর্থকরা।  উত্তরবঙ্গ থেকে এসেছেন গৌতম দেব(Gautam Dev)।

গৌতম দেব(Gautam Dev) সভামঞ্চ থেকে জানান, "আমরা এই লড়াই জিতব। নানা বাধা পেরিয়ে যে কর্মীরা আমাদের সভার এসেছেন তাঁদের ধন্যবাদ। আগামী দিনে আমাদের অনেক লড়াই-সংগ্রাম করতে হবে। সেটা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে করব। আমরা বাংলায় লড়াই করব। আমরা এগিয়ে যাব।"

বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়(Shovondev Chatterjee ) বলেন,"মমতার ডাক বিদ্যুতের গতি, কাউকে আটকানো যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বুকের রক্ত আছে তৃণমূল দলে। এই দল বিজেপির দয়ায় তৈরি হয়নি। ওই দল তৈরি হয়েছে। এর দল মানুষের সমর্থনে তৈরি হয়েছে। গতকাল রাতে এসে সভামঞ্চ ভেঙে দিয়ে গেছে। বালিশ চাটায় ১০০ মানুষও হয়নি। শহিদের রক্ত হবে নাকো ব্যর্থ। ওমর শহিদ তোমাদের ভুলছি না ভুলব না। আগামী দিনে শপথ নিয়ে লড়াইয় শুরু হবে।"