রবিবাসরীয় প্রচারে বেরিয়ে জনবিক্ষোভের মুখে অধীর, 'গো ব্যাক' স্লোগান কংগ্রেস প্রার্থীকে

ছুটির সকালে ভোট প্রচারে বেরিয়ে বহরমপুরে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হল কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে (Adhir Ranjan Choudhary)। শনিবারের অশান্তির কথা মাথায় রেখে এদিন সকাল থেকে প্রচুর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। বহরমপুর পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের মোহন রায় পাড়া মোড় থেকে মিছিল শুরু করেন অধীর। কিছু দূর এগোতেই ৩ নম্বর ওয়ার্ডের দয়াময়ী কালী বাড়ি এলাকায় তাঁকে "গো ব্যাক" স্লোগান (Go Back Slogan) দেওয়া হয়। একই ঘটনা ঘটে দয়ানগর মোড় ও কাণ্ডনগর রোড এলাকায়।
Sponsored

শনিবার প্রচারে বেরিয়ে একইভাবে স্লোগান শুনতে হয়েছিল অধীরকে। প্রচারে বাধা পেয়ে তৃণমূল (TMC) কর্মী সমর্থকদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ তাঁর বিরুদ্ধে। ঘটনায় বহরমপুরের আইসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ECI)। রবিবার সেই ঘটনার পুনরাবৃত্তিতে ফের অধীর চৌধুরী তৃণমূলের দিকে আঙুল তুলেছেন। এদিন বহরমপুরে রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে সকাল সকাল এই অশান্তির ঘটনায় উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে উপস্থিত কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। এই ঘটনায় তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার (Joyprakash Majumder) বলেন, 'অধীর বাবুর রাজনৈতিক জীবন এক্সটেনশনে চলছে। এসআইআরে হয়রানির শিকার হওয়া মানুষের পাশে দাঁড়াতে দেখা যায়নি তাঁকে। প্রকারান্তরে বিজেপিকে সমর্থন করেছেন তিনি। মানুষ এটা ভালো চোখে দেখছে না। সেই কারণে জনরোষের মুখে পড়তে হচ্ছে তাঁকে।' এরপরই কংগ্রেস নেতাকে কটাক্ষ করে জয়প্রকাশ বলেন, 'গো হারা হেরে যাওয়ার আগে উনি ছেড়ে দিলে ভালো করবেন। অন্তত যতটুকু সম্মান অবশিষ্ট আছে সেটা থাকবে।'
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আর্জি খারিজ, রাজ্যকে কী নির্দেশ আদালতের
Just now

পুলকার দুর্ঘটনার পর আজ মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী, যাবেন গোবিন্দপুর রেলগেটেও
1h ago

‘হাউসের সদস্যই নন, তাও অহেতুক অভিষেককে টানা কেন?’ স্পিকারের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ কুণালের
6h ago

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
14h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
16h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
16h ago
More from রাজ্য
View All →
কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
17h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
18h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
19h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
20h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
21h ago
