এনআরএস হাসপাতালে (NRS Hospital) গলব্লাডারের পাথরের বদলে অ্যাপেনডিক্সের অস্ত্রোপচার হয়ে যাওয়ার অভিযোগ ঘিরে তৈরি হওয়া জটিলতার পর বেলেঘাটার বাসিন্দা গোপাল পোড়েলের (Gopal Porel, a resident of Beleghata) পাশে দাঁড়াল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Suvendu Adhikari) কাছে বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Beleghata's Trinamool MLA Kunal Ghosh) করা আবেদনের পর বৃহস্পতিবার নবান্নে গোপালের হাতে এক লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। 

আরও পড়ুন: অভিযোগকারী কি ঘোঁত ঘোঁত করে? বারাসত থানায় হাজিরায় চূড়ান্ত কটাক্ষ কুণালের

বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের ৩৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গোপাল ১০০ দিনের কাজ করেন। এনআরএসে গলব্লাডার অস্ত্রোপচার করতে গিয়ে তাঁর অ্যাপেনডিক্সের অপারেশন হয়ে যায়। পরে তাঁর শারীরিক সমস্যা তৈরি হয়। এরপর তাঁকে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গলব্লাডারে থাকা পাথর বার করার জন্য ফের অস্ত্রোপচার করাতে হয়। চিকিৎসার খরচ নিয়ে সমস্যায় পড়েছিলেন গোপাল ও তাঁর পরিবার।

বিষয়টি জানার পর গোপালের সঙ্গে কথা বলেন কুণাল ঘোষ। একই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায়ের (Health Minister Dr. Shardwat Mukhopadhyay) সঙ্গেও বিষয়টি নিয়ে কথা হয় তাঁর। কুণালের দাবি, এনআরএসে কেন গলব্লাডারের পাথর বাদ না দিয়ে অ্যাপেনডিক্সের অস্ত্রোপচার করা হয়েছিল এবং সেই অস্ত্রোপচারের আদৌ প্রয়োজন ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। রোগী চাইলে এসএসকেএমে চিকিৎসার ব্যবস্থার কথাও জানানো হয়েছিল। তবে ততদিনে বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য টাকা জমা পড়ে যাওয়ায় সেখানেই চিকিৎসা চালিয়ে যান গোপাল।

এরপর গোপালের চিকিৎসার খরচে সাহায্যের জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তার আবেদন জানান বেলেঘাটার বিধায়ক। সেই আবেদনে সাড়া দিয়েই রাজ্য সরকারের তরফে এক লক্ষ টাকা দেওয়া হল। এলাকার বাসিন্দা শুভজিৎ পাল (Shubhajit Pal), যিনি গোপালকে কুণালের কাছে নিয়ে গিয়েছিলেন, বলেন, অসহায় অবস্থায় গোপালের পাশে দাঁড়িয়ে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি সরকারি সাহায্যের উদ্যোগও নিয়েছেন বিধায়ক।