Site Logo

রাজনৈতিক উদ্দেশ্যে রাজ্যপাল বদল, সৌজন্য সাক্ষাৎ শেষে বিস্ফোরক অভিযোগ মমতার

EBBS Desk·
রাজনৈতিক উদ্দেশ্যে রাজ্যপাল বদল, সৌজন্য সাক্ষাৎ শেষে বিস্ফোরক অভিযোগ মমতার

বাংলার বিধানসভা নির্বাচনের আগে আচমকা রাজ্যপাল বদলে তোলপাড় রাজ্য রাজনীতি। মঙ্গলবার ধর্মতলার মঞ্চ থেকে সাময়িক ধর্না প্রত্যাহারের পর সদ্য প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Anand Bose)সঙ্গে সৌজন্য সাক্ষাতে যান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বদলকে রাজনৈতিক উদ্দেশ্য বলে বিস্ফোরক অভিযোগ করতে দেখা যায় রাজ্যের প্রশাসনিক প্রধানকে।

Sponsored

Sranchi In Article

মুখ্যমন্ত্রীর অনুরোধে আলিপুরের (Alipore) 'সৌজন্য'তে রয়েছেন বোস। এদিন মমতা বলেন, ওনার সঙ্গে অনেকদিন কাজ করেছি। যেহেতু কাল উনি চলে যাচ্ছেন তাই আজ দেখা করতে আসা। এটা বাংলার শিষ্টাচার। ওনার সঙ্গে আমার ভালো সম্পর্ক। ওনার পরিবারের সঙ্গেও সম্পর্ক ভালো।ওনার সুস্থতা কামনা করি। মুখ্যমন্ত্রী বলেন, ওনার সঙ্গে হয়েছে সেটা অন্যায়। যেভাবে ওনার মেয়াদ সম্পূর্ণ হওয়ার দেড় বছর আগে ওনার প্রতি অবিচার করা হয়েছে সেটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। আমার কথা ওনাকে জানিয়েছি। উনি বাংলায় এতদিন ছিলেন, বাংলা ভালো বোঝেন। তাই বোসকে বাংলায় আসার জন্য আমন্ত্রণ জানান মমতা। এরপর রাজ্যে রাষ্ট্রপতির কর্মসূচির দিন আনন্দ বোসের যাওয়ার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আমরা সরকারি সুবিধা হিসেবে বাগডোগরা যাওয়ার জন্য ফ্লাইট দিয়েও রেখেছিলাম। সেটা ওনার জন্যই বুক করা ছিল। কিন্তু সেদিনই তো দিল্লিতে ডেকে নেওয়া হয়। এরপর প্রাক্তন রাজ্যপালের লোকভবনে (রাজভবন) না থাকা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এটা ওনার শিষ্টাচার। উনি হোটেলে থাকতে চেয়েছিলেন। তখন তাঁকে 'সৌজন্য'তে থাকার অনুরোধ করি। বুধবার আনন্দ বোসের চলে যাওয়ার কথা রয়েছে।

-

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
রাজ্য

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের

Just now

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
শিরোনাম

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে

1h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
রাজ্য

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের

2h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
রাজ্য

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য

2h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
রাজ্য

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

6h ago

স্ত্রী-পুত্রের পর এবার মদনকে তলব ইডির
রাজ্য

স্ত্রী-পুত্রের পর এবার মদনকে তলব ইডির

6h ago

More from রাজ্য

View All →