রাতের কলকাতায় শিলাবৃষ্টি, মঙ্গলেও দক্ষিণবঙ্গে দুর্যোগের সতর্কতা!

চৈত্রের শুরু হতে না হতেই কালবৈশাখীর আমেজ দক্ষিণবঙ্গ জুড়ে। সোমবার সন্ধ্যা থেকেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়েছিল জেলায় জেলায়। রাত গড়াতেই শিলাবৃষ্টির (Hail rain in Kolkata at night) সাক্ষী থাকলো মহানগরী। প্রায় ৭০ কিলোমিটার বেগে ঝড়ের দাপটে আলিপুর, বেহালা, চেতলা-সহ বিভিন্ন এলাকায় গাছ ভেঙে পড়ার খবর মিলেছে। হাওয়া অফিস আগেই জানিয়েছিল মঙ্গলবার পর্যন্ত ঝড়বৃষ্টি (Rain with Thunderstorm) চলবে। সেইমতো শুধু দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।
Sponsored

ঝড়বৃষ্টির কারণে সামান্য কমেছে সর্বনিম্ন তাপমাত্রা। মঙ্গলের সকালে আংশিক মেঘলা আকাশ। বিকেলের পর কলকাতা, হাওড়া ,হুগলির কিছু অংশ,দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। আজ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে উত্তরেও। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে। সোমবার রাতে মিনিট দশেকের ঝড়ে লন্ডভন্ড শিলিগুড়ি।ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার ফুলবাড়ি-১ ও ফুলবাড়ি-২ গ্রাম পঞ্চায়েত এলাকা। গ্রামের একাধিক বাড়ির চাল উড়ে গিয়েছে। মঙ্গলের পর থেকে হাওয়ার দাপট কমবে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। উইকেন্ডে ফের ফিরবে দুর্যোগ। আজ হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
2h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
3h ago

শিক্ষক বদলিতে ‘সুপারিশ-সংস্কৃতি’ শেষ, চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বৃদ্ধির আশ্বাস শিক্ষামন্ত্রীর
4h ago

গ্রেফতারির পর আদালত থেকে জামিন পেলেন অসিত মজুমদার
5h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
6h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
7h ago





