রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও প্রাক্তন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের (Asish Banerjee Death) রহস্যমৃত্যু। রবিবার সকাল ৭টা নাগাদ রামপুরহাট শহরে নিজের বাড়িতে, নিজের কার্যালয় থেকেই তাঁর দেহ মেলে।শনিবার এই অফিসেই জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। খবর পেয়ে পৌঁছয় পুলিশ।। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে আশিস ছিলেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার। রামপুরহাটের ৫ বারের বিধায়ক তিনি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ধ্রুব সাহার কাছে পরাজিত হন। কী ভাবে তাঁর মৃত্যু, এখনও স্পষ্ট নয়।
প্রয়াত আশিস বন্দ্যোপাধ্যায় ছিলেন পাঁচ বারের বিধায়ক এবং রামপুরহাট কলেজের প্রাক্তন শিক্ষক। তৃণমূল সরকারের আমলে তিনি একাধিক গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলানোর পাশাপাশি বিধানসভার ডেপুটি স্পিকার পদও অলংকৃত করেছেন। তাঁর এইভাবে মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে।
পুলিশ সূত্রে খবর, প্রাক্তন মন্ত্রীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। কী কারণে মৃত্যু, তা এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট হওয়া যাবে। ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ।
রামপুরহাটের বাজার সংলগ্ন এলাকায়, নিজের স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। বাম আমল থেকেই বিধায়ক ছিলেন। এই প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেছেন, আশিসবাবু দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে মনে হয় না। কেন এই রকম করলেন বুঝতেই পারছি না।
















