অগাস্ট থেকে প্রত্যন্ত এলাকায় মোবাইল মেডিক্যাল ইউনিট চালুর ভাবনা রাজ্যের

রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে এবার প্রত্যন্ত এলাকায় মোবাইল মেডিক্যাল ইউনিট (Mobile Medical Unit) চালুর ভাবনা রাজ্য সরকারের (Govt of West Bengal)। চিকিৎসক দিবসে (Doctor's Day)এমন কথাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শারদ্বত মুখোপাধ্যায়(Health Minister Dr Sharadwat Mukherjee)। বিধানচন্দ্র রায়ের জন্মদিনে সল্টলেকের ময়ূখ ভবনে স্বাস্থ্য দফতরের তরফে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়ে একগুচ্ছ সরকারি স্বাস্থ্য পরিষেবার উদ্বোধন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। তিনি জানিয়েছেন, চিকিৎসা পরিষেবায় কোনও ধরণের ভেদাভেদ করা হবে না। এদিন স্বাস্থ্যমন্ত্রী বলেন, গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যেখানে সঠিকভাবে পরিষেবা মেলে না সেখানে গিয়ে কাজ করবে মোবাইল মেডিক্যাল ইউনিটগুলি। প্রাথমিকভাবে ২০০ টি ভ্রাম্যমান ইউনিট চালুর ভাবনা রয়েছে।
Sponsored

সুন্দরবনের স্বাস্থ্যপরিকাঠামোর উন্নয়নে সজাগ দৃষ্টি দিচ্ছে রাজ্য। জলপথে অ্যাম্বুলেন্স (Water Ambulance) চালানোর ভাবনাও রয়েছে স্বাস্থ্য দফতরের। মন্ত্রী জানিয়েছেন, মেডিক্যাল ইউনিটগুলিতে চিকিৎসক এবং প্রশিক্ষিত নার্সরা থাকবেন। গ্রামে গ্রামে ঘুরে ঘুরে পরিষেবা দেওয়া হবে। শুধু প্রাথমিক চিকিৎসাই নয়, এক্সরে- আল্ট্রাসনোগ্রাফি থেকে শুরু করে সব ধরণের রক্ত পরীক্ষার ব্যবস্থাও থাকবে। স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় এদিন বলেন, ভ্রাম্যমান মেডিক্যাল ইউনিটি পুরোপুরি এয়ারকন্ডিশন যুক্ত হবে। দিন আনা দিন খাওয়া মানুষের কথা ভেবে শনিবার বিকেল থেকে রবিবার সারাদিন পরিষেবা দেওয়া হবে। কারণ সোমবার থেকে তাঁরা সকলেই কাজে ব্যস্ত থাকেন। এছাড়াও আর কোন কোন পরিষেবা যুক্ত করা যেতে পারে তা নিয়েও চিন্তাভাবনা চলছে।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
7h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
8h ago

শিক্ষক বদলিতে ‘সুপারিশ-সংস্কৃতি’ শেষ, চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বৃদ্ধির আশ্বাস শিক্ষামন্ত্রীর
8h ago

গ্রেফতারির পর আদালত থেকে জামিন পেলেন অসিত মজুমদার
10h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
11h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
12h ago





