আগামী ১৬ অগাস্ট রাজ্যজুড়ে পালিত হবে আয়ুষ্মান ভারত দিবস। তৃণমূল সরকারের আমলে আয়ুষ্মান ভারত বাংলায় চালু হয়নি। ফলে এই প্রকল্প থেকে বঞ্চিত ছিল রাজ্যবাসী। কিন্তু ক্ষমতায় আসার পরেই কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পকে মান্যতা দিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। আগামী ১৬ অগাস্ট এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হবে পশ্চিমবাংলায়।
শুক্রবার এই বিষয়ে সাংবাদিক সম্মেলনের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বৎ মুখোপাধ্যায় বলেন, আয়ুষ্মান দিবস মুখ্যমন্ত্রী নামকরণ করেছেন। এর মাধ্যমে বাঙালি আবার গোটা ভারতের সঙ্গে যুক্ত হতে পারবে। আগামী ১৬ অগাস্ট আমরা আনুষ্ঠানিক হবে এই প্রকল্প সূচনা করছি। দেড় কোটি পরিবারের ৬ কোটি মানুষ এর সঙ্গে যুক্ত হবেন। যদি কোন পরিবার বা ব্যক্তি এই প্রকল্প থেকে বাদ পড়েন তাদের প্রত্যেককে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনাতে যু্ক্ত করা হবে। স্বাস্থ্য বীমা যোজনা এখন ধীরে ধীরে চালু করা হবে। ৭০ বছরের বেশি প্রত্যেক মানুষ আয়ুষ্মান ভারতের মধ্যে থাকবেন কেউ বাদ পড়বেন না।
আয়ুষ্মান ভারত প্রকল্পে বেসরকারী হাসপাতাল গুলির সঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক আলোচনা হয়েছে। এই বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন. বেসরকারি হাসপাতাল গুলির সঙ্গে আমাদের ৯০ দিন পর্যন্ত চুক্তি হয়েছে। অর্থাৎ ৯০ দিনের পর আবারও বৈঠক হবে এবং চুক্তি নবীকরণ করা হবে। ১৯০৩ টি হাসপাতাল এই তালিকায় রয়েছে। এর মধ্যে ১৩০৩ টি বেসরকারি হাসপাতালে সঙ্গে চুক্তি রয়েছে। বাকি ৬২৭ টি সরকারি হাসপাতাল।
কোনও হাসপাতাল কার্ড ফেরালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
















