সরকারি হাসপাতালে কাজের সময় প্রাইভেট প্রাকটিস করা যাবে না, চিকিৎসকদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় (Dr.Saradwata Mukhopadhyay)। একেবারে ঘড়ি ধরে হাসপাতালে ডিউটি করতে হবে, ডিউটি আওয়ার্সে কোনও প্রাইভেট প্র্যাকটিস করা যাবে না। পাশাপাশি শিক্ষক - চিকিৎসকদের কত ঘণ্টা কাজ করতে হবে সেই সময়টাও বেঁধে দিলেন মন্ত্রী।
আরও পড়ুন: সুইজারল্যান্ডে নিখোঁজ হায়দরাবাদের ব্যবসায়ী দম্পতি! ৫০ কোটির দেনা নিয়ে ঘনাচ্ছে রহস্য
রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে প্রথম থেকে সজাগ দৃষ্টি দিয়েছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই স্বাস্থ্যভবনে চালু হয়েছে কন্ট্রোল রুম। সরকারি হাসপাতালে চালানো হচ্ছে নজরদারি। রোগী পরিষেবায় কোনরকম গাফিলতি বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এবার চিকিৎসকদের কড়া বার্তা দেওয়া হয়েছে। রবিবার শহরে একটি অনুষ্ঠানে শারদ্বত বলেন, রোগীকে পরিষেবা দেওয়ার জন্য, সরকার থেকে তাঁদের মাইনে দেওয়া হয়। ফলে সেই সময়ে হাসপাতালের বাইরে প্র্যাকটিস করা চলবে না।শিক্ষক চিকিৎসকরা অন্তত ৯৬ ঘণ্টা হাসপাতালে ডিউটি দিন। এর আগে বিহারে সরকারি চিকিৎসকদের ডিউটি আওয়ার্সে প্রাইভেট প্র্যাকটিস বন্ধে কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার বাংলাতেও সেই একই পথে হাঁটতে চলেছে বিজেপি সরকার। পাশাপাশি মালতি বিশ্বাস নামে মহেশতলা ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দার সেবাশ্রয়ে ভুল চিকিৎসায় পা বাদ যাওয়ার ঘটনায় এ বার হস্তক্ষেপ করল স্বাস্থ্যভবন। সোমবার সকালে চিকিৎসার নথি-সহ ডেকে পাঠানো হয়েছে তাঁর পরিবারকে। স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত জানিয়েছেন, "তদন্ত হবে। সব পক্ষকেই ডাকা হবে। যদি কিছু বলার থাকে, বলবে। গলদ আছে যদি প্রমাণ হয়, যে ডাক্তারবাবু চিকিৎসা করেছিলেন এবং যাঁর অঙ্গুলিহেলনে এই সেবাশ্রয় নামক নাটক শুরু হয়েছিল, পুলিশি যা ব্যবস্থা নেওয়ার, তা নেওয়া হবে।"
















