মেঘলা আকাশে বৃষ্টি (Rain) মাথায় নিয়ে শুক্রবারের সকাল শুরু। গোটা রাজ্য জুড়ে জারি কমলা - হলুদ সর্তকতা! আজ দিনভর দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে (South Bengal weather)। একটানা বর্ষণে কলকাতার (Kolkata) বিভিন্ন জায়গায় জল জমার আশঙ্কা রয়েছে, সতর্ক পুরসভা-প্রশাসন। 

আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে, সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাতে।ভারী বৃষ্টি হলুদ সর্তকতা দার্জিলিং, কালিম্পং ,কোচবিহার ,আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলায়। শনিবার বৃষ্টি বাড়বে। বাঁকুড়া ও দিঘার উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে, পূর্ব দক্ষিণ পূর্ব অভিমুখে বিস্তৃত রয়েছে। রাত থেকে জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টি। সকালেও একই পরিস্থিতি কলকাতা-সহ শহরতলীতে। আজ দিনভর দুর্যোগ দুর্ভোগে কাটবে বঙ্গবাসীর