কলকাতা ২৭°সে
ব্রেকিং
হামলার জেরে বাবার মৃত্যু! বাঁকুড়ার হাফিজের পাশে CJP, বাংলায় আসছে প্রতিনিধি দলঅসুস্থতার সঙ্গে লড়াই শেষ, প্রয়াত টলিউডের রাজাবিজেপির পরিকল্পিত ষড়যন্ত্র! উপাসনাকে লক্ষ্য করে ডিম, তীব্র প্রতিবাদ তৃণমূলের৭.৭ মাত্রার তীব্র ভূমিকম্প ইন্দোনেশিয়ায়! তোলপাড় সমুদ্রের তলদেশসৎকার-কাণ্ডে থানায় গোপন জবানবন্দি অভয়ার বাবার, ধৃত নির্মলের গায়ে আদালত চত্বরে 'ডিম-চটি'কলকাতায় নেতাজি মূর্তিতে হামলা! হাত ভাঙার নেপথ্যে কারা? তদন্তে পুলিশলালকেল্লার বিস্ফোরণের নেপথ্যে আল-কায়দাই! ভয়ঙ্কর তথ্য রাষ্ট্রসংঘের রিপোর্টেনয়া FIR-এর ভিত্তিতে অভয়ার সৎকার-কাণ্ডে গ্রেফতার নির্মল ঘোষ!অধিবেশনের শেষ দিনেও পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের বিবৃতি দিলেন না শাহ! ক্ষুব্ধ বিরোধীরাNRS-এর শৌচালয় থেকে উদ্ধার নার্সের দেহ, কীভাবে মৃত্যু?হামলার জেরে বাবার মৃত্যু! বাঁকুড়ার হাফিজের পাশে CJP, বাংলায় আসছে প্রতিনিধি দলঅসুস্থতার সঙ্গে লড়াই শেষ, প্রয়াত টলিউডের রাজাবিজেপির পরিকল্পিত ষড়যন্ত্র! উপাসনাকে লক্ষ্য করে ডিম, তীব্র প্রতিবাদ তৃণমূলের৭.৭ মাত্রার তীব্র ভূমিকম্প ইন্দোনেশিয়ায়! তোলপাড় সমুদ্রের তলদেশসৎকার-কাণ্ডে থানায় গোপন জবানবন্দি অভয়ার বাবার, ধৃত নির্মলের গায়ে আদালত চত্বরে 'ডিম-চটি'কলকাতায় নেতাজি মূর্তিতে হামলা! হাত ভাঙার নেপথ্যে কারা? তদন্তে পুলিশলালকেল্লার বিস্ফোরণের নেপথ্যে আল-কায়দাই! ভয়ঙ্কর তথ্য রাষ্ট্রসংঘের রিপোর্টেনয়া FIR-এর ভিত্তিতে অভয়ার সৎকার-কাণ্ডে গ্রেফতার নির্মল ঘোষ!অধিবেশনের শেষ দিনেও পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের বিবৃতি দিলেন না শাহ! ক্ষুব্ধ বিরোধীরাNRS-এর শৌচালয় থেকে উদ্ধার নার্সের দেহ, কীভাবে মৃত্যু?
রাজ্য

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, কলকাতায় ভারী বৃষ্টির মধ্যেই লাল সতর্কতা একাধিক জেলায়, জানুন আবহাওয়ার আপডেট

শেষ শ্রাবণের সোমবারেও ভিজছে উত্তর ও দক্ষিণ বঙ্গ। বৃষ্টির হাত থেকে আপাতত রেহাই নেই বঙ্গবাসীর।  পূর্বভাস মতোই সোমবার সকাল থেকেই আকাশে ঘন মেঘ, সেইসঙ্গে প্রবল বৃষ্টি।

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, কলকাতায় ভারী বৃষ্টির মধ্যেই লাল সতর্কতা একাধিক জেলায়, জানুন আবহাওয়ার আপডেট

শেষ শ্রাবণের সোমবারেও ভিজছে উত্তর ও দক্ষিণ বঙ্গ। বৃষ্টির হাত থেকে আপাতত রেহাই নেই বঙ্গবাসীর।  পূর্বভাস মতোই সোমবার সকাল থেকেই আকাশে ঘন মেঘ সেইসঙ্গে প্রবল বৃষ্টি। আপাতত বৃষ্টির হাত থেকে মুক্তি মিলল দক্ষিণবঙ্গ বাসীর।কলকাতা সহ বাংলায়  কেমন থাকবে সোমবারের সারাদিনের আবহাওয়া(Weather)? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

Sponsored

Sranchi In Article

 

সোমবার সকাল থেকেই মেঘলা আকাশ সেইসঙ্গে  বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে। হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে

উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির পাশাপাশি ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  আবহাওয়া দফতর মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে। আইএমডি (IMD)-এর পূর্বাভাস অনুসারে, আগামী সাত দিন দেশের বিভিন্ন অংশে মৌসুমী বায়ু সক্রিয় থাকবে। উত্তর-পশ্চিম, মধ্য, পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের অনেক রাজ্যে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলের ওপর একটি নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। পূর্ব ভারতের দিন রাজ্যে বাংলা, ঝাড়খণ্ড, ওডিশাতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 

সোমবার শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। একইসঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আজ দিনের তাপমাত্রা ২৯ ডিগ্রির আশাপাশে থাকবে।

দক্ষিণবঙ্গের তিন জেলায় প্রবল দুর্যোগের লাল সতর্কতা জারি করা হয়েছে। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম—এই জেলাগুলিতে অতি প্রবল বৃষ্টি (২০ সেন্টিমিটারের বেশি) হতে পারে। এ ছাড়া, হাওড়া, হুগলি, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে অতিভারী বর্ষণের  সম্ভাবনা রয়েছে। 

শুধু দক্ষিণবঙ্গেই নয়, সপ্তাহের শুরুতেই উত্তরবঙ্গের একাধিক জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পাহাড়ি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বৃষ্টির প্রভাব বেশি থাকবে। পাশাপাশি, উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও দিনভর কমবেশি বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

রাজ্য

তারাপীঠের অগ্নিকাণ্ডে শোকস্তব্ধ তৃণমূল সুপ্রিমো, আহতদের দ্রুত আরোগ্য কামনা

১৭/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

দশে নয় না পেলে ক্ষমা চাইব: পুরুলিয়ায় জনতার কাছে অভিনব প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

১৭/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

চর্চায় বিজেপি নয়া কেন্দ্রীয় কমিটি: গুরুত্বপূর্ণ পদে বসুন্ধরা-স্মৃতি, নীতিনের টিমে বাংলার ২ মুখ

১৭/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

ক্ষতিগ্রস্তদের পাশে স্থানীয় প্রশাসন, তারাপীঠ অগ্নি-কাণ্ডে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

১৭/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

মা তারা যেন অপূরণীয় ক্ষতি সহ্যের শক্তি দেন: তারাপীঠের অগ্নিকাণ্ডে শোকপ্রকাশ অভিষেকের, সরকারি সাহায্যের আবেদন

১৭/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

সোশ্যাল মিডিয়ায় ভারত-বিরোধী কার্যকলাপ! ফের রাজ্যে জঙ্গি যোগে ধৃত ২

১৭/৮/২০২৬1 মিনিট পড়া

More from রাজ্য

View All →