কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikashranjan Bhattacharya), আইনজীবী ফিরদৌস শামিম, আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার অভিযোগে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)-সহ জড়িত ৭ জন চাকরিপ্রার্থীকে অর্থিক জরিমানা নির্দেশ বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী ভট্টাচার্য ও রাজর্ষি ভরদ্বাজের তিন বিচারপতির বেঞ্চ। ২০০০ টাকা আর্থিক জরিমানার নির্দেশ দিয়েছে তিন বিচারপতির বেঞ্চ। যদিও তিনি সেদিন ঘটনাস্থলে ছিলেন না সেই দাবি বারবার করে আসছেন কুণাল। এদিন রায়েও তাঁর ঘটনাস্থলে অনুপস্থিতির উল্লেখ আছে। সেকথা জানিয়ে স্যোশাল মিডিয়াতে তিনি লেখেন, “আমি আইন মেনে চলা লোক। আইন অনুযায়ীই বিষয়টিতে চলব।“
কলকাতা হাইকোর্টে এসএসসি-র (SSC) শারীর শিক্ষা এবং কর্মশিক্ষা নিউমারিক পোস্টে নিয়োগ দুর্নীতির মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলা দায়ের করেছিলেন আইনজীবী ফিরদৌস শামীম। সেই ঘটনার প্রতিবাদে আইনজীবীর চেম্বারের সামনে বিক্ষোভ দেখানো এবং বিকাশরঞ্জন ভট্টাচার্যকে হেনস্থার অভিযোগে আদালতের গরিমা ও আইনজীবীদের নিরাপত্তার স্বার্থে হাইকোর্টের তরফে স্বতঃপ্রণোদিত মামলা করা হয়। আইনজীবীদের চেম্বার ঘেরাও এবং হেনস্থার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে কলকাতা হাই কোর্ট। কুণাল ঘোষ ছাড়াও ৭ জন চাকরিপ্রার্থীকেও দোষী সাব্যস্ত করেছে আদালত। তাঁদেরকেও আর্থিক জরিমানা করা হয়েছে।
আদালত অবমামনার মামলা। কিছু শিক্ষক কর্মপ্রার্থী একটি বিতর্কিত ঘটনায় জড়ান। হাইকোর্টে মামলা হয়। আমার নাম তাঁদের সঙ্গে জুড়ে দেওয়া হয় (C-8). বারবার বলেছি আমি ঘটনাস্থলে ছিলাম না। বিতর্কিত কাজ সমর্থন করি না। তবু, আজ তিন বিচারপতির মহামান্য বেঞ্চ আমাকে 2,000 টাকা জরিমানা করেছেন।… pic.twitter.com/AyIAKHX0GH
— Kunal Ghosh (@KunalGhoshAgain) July 13, 2026
রায়ের পরে নিজের এক্স হ্যান্ডেলে কুণাল লেখেন, “আদালত অবমামনার মামলা। কিছু শিক্ষক কর্মপ্রার্থী একটি বিতর্কিত ঘটনায় জড়ান। হাইকোর্টে মামলা হয়। আমার নাম তাঁদের সঙ্গে জুড়ে দেওয়া হয় (C-8). বারবার বলেছি আমি ঘটনাস্থলে ছিলাম না। বিতর্কিত কাজ সমর্থন করি না। তবু, আজ তিন বিচারপতির মহামান্য বেঞ্চ আমাকে 2,000 টাকা জরিমানা করেছেন। তবে, কোর্টের রায় আপলোড হওয়ার পর এখন দেখা গেল আমি যে সেদিন ছিলাম না, সেই অংশটুকু সেখানে লেখা আছে। দেখলাম। আমি আইন মেনে চলা লোক। আইন অনুযায়ীই বিষয়টিতে চলব।“
















