হরিশ মুখার্জি রোডের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তৃণমূলের চারটি অ্যাকাউন্ট (Bank Account) খোলার আবেদনে কোনও নির্দেশ দিল না কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। ওই ব্যাঙ্কের অ্যাকাউন্ট বন্ধ করা নিয়ে পুলিশের পদক্ষেপ চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয় তৃণমূল (TMC)। সেই অ্যাকাউন্টগুলিতে মোট ৮০৩ কোটি টাকা রয়েছে। বৃহস্পতিবার, সেই মামলায় নতুন করে কোনও নির্দেশ দিল না হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের (Sougata Bhattacharya) বেঞ্চ।
বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণ, এর আগে অন্য বেসরকারি ব্যাঙ্কের (Private Bank) বন্ধ অ্যাকাউন্টগুলি থেকে দৈনিক কাজের জন্য টাকা পাওয়ার ব্যবস্থা করতে স্পেশাল অফিসার নিয়োগ করা হয়েছে। হাই কোর্টের সেই নির্দেশে সায় দিয়েছে সুপ্রিম কোর্টও (Supreme Cout)। তাই কারা আসল তৃণমূল এই বিচার না হওয়া পর্যন্ত নতুন করে কোনও নির্দেশ দেওয়া হবে না। এই অ্যাকাউন্টগুলির জন্য সব পক্ষকে হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানাতে হবে।
রাজ্যের বক্তব্য, বিধান নগর সাইবার থানার মামলার তদন্ত করতে গিয়ে দেখা গিয়েছে এই অ্যাকাউন্টগুলিতে দেবরাজ চক্রবর্তী একাধিকবার ১০ কোটি করে ফেলেছেন। সুমিত রায় ৭ কোটি ফেলেছেন। লিপস আন্ড বাউন্স ৩০ কোটি ফেলেছে। এরা সকলে বিভিন্ন মামলায় অভিযুক্ত।
পুজোর ছুটির পরে মামলার পরবর্তী শুনানি। সেই সময় রাজ্যকে নতুন করে তদন্তের অগ্রগতির রিপোর্ট দিতে হবে আদালতে।
















